রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সদ্যসাবেক ওসি শেখ মুনীর কক্সবাজার সদর মডেল থানার দায়িত্বে

কলারোয়া থানার সদ্যসাবেক অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ্ব শেখ মুনীর-উল-গীয়াস যোগ দিয়েছেন তার নতুন কর্মস্থল কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে।

বিষয়টি নিশ্চিত করে শেখ মুনীর-উল-গীয়াস জানান, ‘শুক্রবার রাতে তিনি সেখানে যোগ দিয়ে দায়িত্ব বুঝে নিয়েছেন।’

‘মানবিক পুলিশিং নিশ্চিতকরণের পাশাপাশি যেকোন অপরাধ নিয়ন্ত্রণই তার মূল চ্যালেঞ্জ’- বলেন তিনি।

শেখ মুনীর আরো বলেন- ‘কলারোয়ার মানুষ আমার প্রিয়জন। কলারোয়া যেমন আমাকে আপন করে নিয়েছিলো ঠিক তেমনি আমিও কলারোয়াকে আপন ভেবেই দায়িত্ব পালন করেছি।’

 

 

 

 

 

 

কক্সবাজারের ৮ থানার নতুন ৮ ওসির যোগদান

কক্সবাজার জেলার আট থানায় নতুন আট পুলিশ পরিদর্শককে ওসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন।

গত ২৪ সেপ্টেম্বর পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এক আদেশে এই আট কর্মকর্তাকে ওসি হিসেবে পদায়ন করেন।

বহুভাবে আলোচিত ও ইয়াবার জন্য ব্যাপক পরিচিতি পাওয়া সীমান্ত থানা টেকনাফের ওসি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশে কর্মরত মোহাম্মদ হাফিজুর রহমানকে।
সাতক্ষীরার কলারোয়া থানায় কর্মরত ওসি শেখ মুনীর-উল-গীয়াসকে কক্সবাজার সদর মডেল থানা, সুনামগঞ্জের আহম্মদ সনজুর মোরশেদকে রোহিঙ্গা অধ্যুষিত উখিয়া থানা, নওগাঁর মোহাম্মদ আবদুল হাইকে মহেশখালী থানা, গোপালগঞ্জের শাকের মুহাম্মদ জুবায়েরকে চকরিয়া থানা, নীলফামারীর কে এম আজমিরুজ্জামানকে রামু থানা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইফুর রহমান মজুমদারকে পেকুয়া থানা ও মৌলভীবাজারের মো. জালাল উদ্দীনকে দ্বীপ উপজেলা কুতুবদিয়া থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আদেশে তাদের ২৯ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামকে একই পদে কক্সবাজার জেলা পুলিশের প্রশাসন শাখায়, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলামকে কক্সবাজার সদর সার্কেলে, চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার পংকজ বড়ুয়াকে কক্সবাজার সদরে, চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. জাহেদুল ইসলামকে মহেশখালী সার্কেলে, চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার কাজী শাহাবুদ্দীন আহমদকে কক্সবাজার ট্রাফিক বিভাগে, র‍্যাবের সহকারী পুলিশ সুপার মো. তফিকুল ইসলামকে চকরিয়া সার্কেলে ও খাগড়াছড়ি জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার খন্দকার গোলাম শাহনেওয়াজকে কক্সবাজার জেলা পুলিশের বিশেষ শাখায় পদায়ন করা হয়েছে।

ডিএমপিতে বদলি হওয়া কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, ‘আমিসহ ছয় জন শনিবার দায়িত্ব হস্তান্তর করব। বাকি অপরজন ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার কালকে দায়িত্ব বুঝিয়ে দিবেন। আজ নবনিযুক্ত আট থানার ওসিরা নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন।’

পুলিশ সদর দপ্তর ইতোমধ্যে কক্সবাজার জেলা পুলিশে নতুন ৪০ জন পরিদর্শক, ১০ জন ট্রাফিক পরিদর্শক, ১৮৯ জন উপপরিদর্শক, ৮ জন ট্রাফিক সার্জেন্ট, ৫ জন শহর উপপরিদর্শক, ১৬৯ জন সহকারী উপপরিদর্শক, ১৯জন শহর সহকারী উপপরিদর্শক, ৫০ জন নায়েক ও ১ হাজার ৭ জন কনস্টেবল পদায়ন করেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত