বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার সোনাবাড়ীয়া হাইস্কুলে শিক্ষার্থীদের সঙ্গে ইউএনও’র মতবিনিময়

কলারোয়ার সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. যুবায়ের হোসেন চৌধুরী। সোমবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে যুবায়ের হোসেন চৌধুরী বলেন, করোনা পরবর্তী এই সময়টায় শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে হবে। পাশাপাশি এই সময়ে যেন কোনোভাবেই বাল্য বিয়ের উদ্ভব না ঘটে সে দিকেও সবার নজর রাখতে হবে। মাধ্যমিক স্তর হলো শিক্ষার্থীর জীবনের একটি টার্নিং পয়েন্ট। এজন্য এই সময়ের প্রতিটি মুহূর্তই গুরুত্ববহন করে।

এসময় শিক্ষার্থীরা ইউএনও’র কাছে তাদের বিভিন্ন বিষয় ও সমস্যার কথা তুলে ধরেন।

মতবিনিময় শেষে ছাত্রীদের ‘কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম’ এর আওতায় আয়রন ফলিক এসিড ট্যাবলেট খাওয়ানো কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. যুবায়ের হোসেন চৌধুরী।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, সোনাবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আমজাদ হোসেন, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা