শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার ২জনসহ সাতক্ষীরায় করোনায় আরো ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯১ জন

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯১ জন।

এদিকে, জেলা প্রশাসনের ঘোষিত লকডাউনের ১১তম দিন চলছে। রাস্তায় চলাচল অনেকটা স্বাভাবিক।

সোমবার (১৪ জুন) সকাল থেকে মঙ্গলবার (১৫ জুন) সকাল পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতরা হলেন, কলারোয়া উপজেলার তুলসিডাঙ্গা এলাকার কামরুল ইসলাম (৫৩), একই উপজেলার শাহপুর গ্রামের ফিরোজা বেগম (৬৫) ও সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা এলাকার নুরজাহান বেগম (৩৫)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার মন্ডল গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিন জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে মেডিকেলে ১২৪ জন করোনা উপসর্গ নিয়ে ও পজেটিভ হয়ে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. জয়ন্ত কুমার মন্ডল বলেন, সাতক্ষীরা সদর হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জন ও উপসর্গ নিয়ে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন। সদর হাসপাতালে কেউ মারা যাননি। গত ২৪ ঘন্টায় ১৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান এবং সাধারণ সম্পাদক অর্ঘ্য বিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়কবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান