বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অনুর্দ্ধ ১৮ প্রীতি ক্রিকেট ম্যাচে ঝিকরগাছাকে হারিয়েছে স্বাগতিকরা

কলারোয়ায় অনুর্দ্ধ ১৮ প্রীতি ক্রিকেট ম্যাচে ঝিকরগাছা ক্রিকেট একাডেমিকে ৫ উইকেটে হারিয়ে জয়লাভ করে স্বাগতিকরা।

বৃহস্পতিবার (২৬নভেম্বর) সকালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় ঝিকরগাছা ক্রিকেট একাডেমি টসে জিতে ব্যাটিংয়ের সির্ধান্ত নেয় ব্যাটিংয়ে নেমে ২৪ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ১২৩রান করতে সক্ষম হয়। দলের পক্ষে নয়ন ৩১বলে ৪৮রান, নাইম ৩১বলে ২৬রান ও নুরনবী ২২বলে ১৪রান করে।

বোলিংয়ে কলারোয়া ক্রিকেট একাডেমির সুলতান ৩ ওভারে ৯রান দিয়ে ৩ উইকেট ও মেহেদী ৩ ওভারে ৭রান দিয়ে ৩টি উইকেট লাভ করেন।

কলারোয়া ক্রিকেট একাডেমী ১২৪রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৮ ওভার ২বল খেলে ৫ উইকেট হারিয়ে ১২৫ রান করতে সক্ষম হয়।

দলের পক্ষে মিরাল ২১বলে ৩১রান, এনামুল ২২বলে ২৪রান ও নয়ন ৬বলে ১৫রান করেন।

বোলিংয়ে ঝিকরগাছার পক্ষে সাঈদ ও নাইম ১টি করে উইকেট লাভ করে।

ফলে কলারোয়া ক্রিকেট একাডেমি ৫ উইকেটে জয়লাভ করে।

ম্যাচটি পরিচালনা করেন আকতার।

স্কোরারের দায়িত্ব পালন করেন রায়হান।

কিছু সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন ক্রিড়া সংগঠক রেজাউল করিম লাভলু, কলারোয়া ক্রিকেট একাডেমীর কোচ নাজমুল হাসনাইন মিলন, ক্রিকেট প্রেমী রায়হান, সোহেল, অয়েদ আলী, জাহাঙ্গীর প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা