রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অনুর্ধ-১৪ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন কেসিএ লায়ন

কলারোয়ায় অনুর্ধ-১৪ টি-২০ লিগ ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে কেসিএ রয়েলকে ৩৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কেসিএ লায়ন। দু’টি দলই কলারোয়া ক্রিকেট একাডেমির অংশ।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে কলারোয়ায় সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে টুর্নামেন্টের ওই ম্যাচে কেসিএ লায়ন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান নেয়। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান করতে সক্ষম হয় তারা। দলের পক্ষে মুরাদ ৪০বলে ৫৪রান, সুলতান ৪০বলে ৪৩রান ও শাওন ৯বলে ১৬রান করেন।
বোলিংয়ে কেসিএ রয়েলের পক্ষে সোহেল ৪ ওভারে ২৪রান দিয়ে ৩ উইকেট, তামিম ৩ ওভারে ১৪ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন।

১৫৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে কেসিএ রয়েল ২০ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ১১৯ রান করতে সক্ষম হয়।
ফলে কেসিএ লায়ন ৩৬ রানের জয় লাভ করে।
কেসিএ রয়েলের ব্যাটসম্যান অপি ৬১বলে ৬৬রান করে, রাব্বি ৮বলে ১২রান করেন।
বোলিংয়ে কেসিএ লায়নের পক্ষে হাসান, সুলতান, সজীব, জাহিদ ১টি করে উইকেট লাভ করেন।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সুলতান। ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন মুরাদ। টপ স্কোরার অপি, সেরা ক্যাচের পুরষ্কার পান সোহান।

ম্যাচটি পরিচালনা করেন সাজিদুল করিম তপু ও সাকিব আহমেদ।

স্কোরারের দায়িত্ব পালন করেন গৌতম দাশ।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর খুলনা বিভাগীয় সাউথ জোনের প্রধান কোচ মনোয়ার আলী মনু।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা কোচ মুফাছছেরুন ইসলাম তপু, শাহনে আলম শানু, আলতাফ হোসেন, ফজলুল করিম, বাপ্পি প্রমুখ।

এদিকে, বৃহষ্পতিবার (২৯ অক্টোবর) সকালে একই মাঠে কলারোয়া ক্রিকেট একাডেমি ও দেবহাটার পারুলিয়া ক্রিকেট একাডেমির মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে কলারোয়া ক্রিকেট একাডেমির পরিচালক ও কোচ নাজমুল হাসনাইন মিলন জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন