সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অপহরণ মামলার আসামি গ্রেপ্তার, অপহৃত ছাত্রী উদ্ধার

কলারোয়ায় ছাত্রী অপহরণ মামলার আসামিকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কেএমপি’র আওতাধীন খুলনার লবনচরা আবাসিক এলাকা থেকে অপহরণ মামলার পলাতক আসামি মো. হাসান (২৮) কে গ্রেপ্তার করে পুলিশ। সেসময় অপহৃত ভিকটিম জয়া রানী (১৫) কে উদ্ধার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইস্রাফিল হোসেন জানান, কয়লা ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামের বিনয় কুমারের স্ত্রী ভিকটিমের মা জয়ন্তী রানী বাদী হয়ে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে কলারোয়া থানায় গত ১২ সেপ্টেম্বর ৭/৩০ সংক্রান্ত ধারায় মামলা (নং-৮) দায়ের করেন।
গত ৮ সেপ্টেম্বর জালালাবাদ গ্রামের মৃত আমজেদ আলীর পুত্র গৃহশিক্ষক হাসান অপ্রাপ্ত বয়স্ক ছাত্রী জয়া রানীকে ফুঁসলিয়ে অপহরণ করে বলে অভিযোগ।

তদন্ত কর্মকর্তা আরো জানান, অপহরণ মামলার পলাতক আসামি টিউটর শিক্ষক হাসানকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। একই সাথে অপ্রাপ্ত বয়স্ক ছাত্রী জয়া রানীকে ২২ ধারায় জবানবন্দীর জন্য সাতক্ষীরার বিজ্ঞ বিচারকের আদালতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা