রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এরশাদ আলী আর নেই

কলারোয়ায় সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ আলী (৭০) ইন্তেকাল করেছেন।

স্ট্রোকজনিত কারণে শুক্রবার রাতে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না….রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কণ্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা গ্রামে। পৌরসদরের তুলশীডাঙ্গা খাদ্য গোডাউন এলাকায় তিনি বসবাস করতেন।

শুক্রবার জুম্মার পর উপজেলা পরিষদ জামে মসজিদের সামনে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

জানাযা নামাজে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ, অধ্যাপক আবু বকর সিদ্দিক, সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইচ উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কলারোয়া পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র গাজী আক্তারুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন, উপজেলা ঠিকাদার সমিতির সভাপতি আসাদুর রহমান আসাদ, অধ্যাপক ডা. ইউনুচ আলী বাবু, শিক্ষক কামরুজ্জামান, শিক্ষক শেখ শাহাজান আলী শাহিন, কলারোয়া নিউজের বার্তা সম্পাদক এম. সুজাউল হক, আশফাকুজ্জামান পলাশসহ অসংখ্য মুসল্লি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা