রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আ.লীগ সভাপতির নেতৃত্বে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন

কলারোয়ায় আওয়ামীলীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে কলারোয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে জাতির জনক ও শহীদদের প্রতি উপস্থিত আ.লীগ নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে পশুহাট সংলগ্ন দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।

অন্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা এবং বেনজির হোসেন হেলাল, মহিলা আ.লীগের সভানেত্রী সহকারি অধ্যাপক সুরাইয়া ইয়াসমিন রত্না, পৌর আ.লীগর সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক ফাহিম হোসেন, খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম, আ.লীগ নেতা কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, অধ্যাপক ইউনুছ আলী, আব্দুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক আশিকুর রহমান মুন্না, রহিমা বেগম কাজল, যুবলীগ নেতা সাঈদ হোসেন, ছাত্রলীগ নেতা ফাহিম হোসেন নাহিদ হোসেনসহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠানের পর উপস্থিত দলীয় নেতা-কর্মীরা কাঙ্গালি ভোজে অংশগ্রহন করেন।

অনুষ্ঠানের শুরুতেই নেতৃবৃন্দ কার্যালয়ের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত, দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন।

এদিকে, জাতীয় শোক দিবসে উপজেলার ১২টি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে অলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত