রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আ.লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করেছে
কলারোয়া উপজেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার ২৮ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এক আনন্দমুখর পরিবেশে জন্মদিনের কেক কাটা হয়।

একইস্থানে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ আরও একটি কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন করেন।

কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ জাকির হোসেনের সভাপতিত্বে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভিডিওকলে যুক্ত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলী (ভিপি মোরশেদ), সাধারণ সম্পাদক আলিমুর রহমান, নবনির্বাচিত চেয়ারম্যান কলারোয়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এম এ কালাম, ডালিম হোসেন।

আরও উপস্থিত ছিলেন- পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলাম, কয়লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিদুল ইসলাম, সাংবাদিক সরদার জিল্লুর, যুবলীগের সাধারন সম্পাদক কাউন্সিলর আসাদুজ্জামান তুহিন , কাউন্সিলর শফিউল আলম শফি, কাউন্সিলর আলফাজ উদ্দিন, কাউন্সিলর ইমাদুল ইসলাম, কয়লা ইউনিয়ন পরিষদের নবাগত ইউপি সদস্য আবুল হোসেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রনেতা সরদার ইমরান হোসেন।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত