শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আ.লীগের উদ্যোগে সংবাদ সম্মেলন

কলারোয়ায় আওয়ামীলীগের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকালে পশুহাট মোড়স্থ আ.লীগ কার্যালযে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপিত অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব খাইবার হোসেন বলেন, গত ১৪ অক্টোবর উপজেলা পরিষদ সম্মুখে স.ম মোরশেদ আলী বিভিন্ন এলাকা থেকে গত সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিরোধিতাকারী, চিহ্নিত মাদকসেবীদের একত্রিত করে পথ সভার নামে উপজেলা আ’লীগের সভাপিত ফিরোজ আহম্মেদ স্বপনকে পরিকল্পিতভাবে হেয় প্রতিপন্ন করার মানসে নৌকার বিরোধিতাকারী আখ্যায়িত করে যে মিথ্যাচার করেছে আমিসহ দলের নেতা-কর্মীবৃন্দ তার তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি বলেন উপজেলা আ’লীগের সভাপতি কখনোই নৌকার বিপক্ষে ছিলো না বরং তিনি নিজে দায়িত্ব নিয়ে গত দুটি সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করেছেন। তিনি উপজেলা নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার দেয়া নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। লিখিত বক্তব্যে তিনি আরও তুলে ধরেন যে, গত দুটি সংসদ নির্বাচনে স.ম মোরশেদ আলীর বড় ভাই ২০১৪ ও ২০১৮ সালে নৌকার বিরুদ্ধে প্রার্থী হয়ে হরিণ ও সিংহ মার্কায় ভোট করেছিলেন। সেই ভোটে স.ম মোরশেদ আলী নৌকা প্রতীকের বিদ্রোহী প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন । বরাবরের ন্যায় স,ম মোরশেদরা উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের প্রতিদ্বন্দী বিরোধী প্রাথীর প্রতীক আনারসের পক্ষে নির্বাচন করেছেেিলন। শুধু তাই নই, ২০১৩ সালের নাশকতাকারী, নেত্রীর গাড়ীবহরে হামলা মামলার আসামীদের নিয়ে উপজেলা নির্বাচনে নৌকার বিরুদ্ধে বিরুপ মন্তব্য, নৌকার কর্মীদের মারধরসহ অর্ধশত কর্মীদের পঙ্গু করে দিয়েছিলেন। সেটির স্ব-চিত্র প্রতিবেদন দলীয়ভাবে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অবগত করানো হয়েছে।

তিনি আরো বলেন, কেরালকাতা উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে স,ম মোরশেদ আলী নৌকা প্রতিক নিয়ে তার নির্বাচনী প্রচারনায় জামাত, বিএনপি নেতা-কর্মীসহ নেত্রীর গাড়ী বহরে হামলা-মামলার অন্যতম আসামী জহুরুল ইসলামকে ব্যবহার করা হচ্ছে। সেই সুযোগে আ.লীগ বিরোধীরা সু-কৌশলে আ’লীগ দলীয় নেতা-কর্মীদের মধ্যে দ্বন্দ ও সংঘাতময় পরিবেশ সৃষ্টি করছে। ইতিমধ্যে উপজেলার বিদ্রোহী প্রার্থী কলারোয়া উপজেলার সরকারি কর্মচারীদের সাথে দূরব্যবহার ও নানান অভিযোগের ভিত্তিতে এল,জি,ই,ডি মন্ত্রণালয় কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে না এই মর্মে কারন দর্শানোর নোটিশ প্রদান করেছেনে। গত উপজেলা নির্বাচনে সেই নৌকার বিরোধী প্রার্থী কেরালকাতা ইউনিয়নের কাজীরহাট বাজারে পথ সভার নামে পরিকল্পিতভাবে উপজেলা আ’লীগ সভাপতির নামে বিষেদগার করে আ’লীগ কর্মীদের বিক্ষুব্ধ করে তুলেছে। এ ছাড়া স.ম মোরশেদ আলী উপজেলার বিভিন্ন ইউনিয়নের গত দিনের নৌকার বিরোধিতাকারীদের নিয়ে কেরালকাতা ইউনিয়নে ভোট করায় এবং দলীয় সভাপিতর বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে বিষেদগার করায় দলীয় নেতা-কর্মীরা বিক্ষুব্ধ হয়েছে।

তিনি আরও জানান, ইতিমধ্যে উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন দলীয় সভার আহবান জানিয়ে নেতা-কর্মীদের নৌকা প্রতিককে জয়ী করার আশাবাদ ব্যক্ত করেন।

লিখিত বক্তব্যে, তার বিরুদ্ধে পরিকল্পিত, উদ্দেশ্যমূলক বিরোধীতা থেকে বিরত থাকার আহবান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও আ’লীগ দলীয় নেতা-কর্মীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত