বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আবহওয়া অনুকুলে না থাকায় ধান কাঁটা নিয়ে সংশয়ে কৃষক

কলারোয়ার জয়নগরে ইরি ধান কাঁটা নিয়ে সংশয়ে কৃষক!আবহওয়া অনুকুলে না থাকায় । চলতি মৌসুমে ইরি ধানের আবাদ ভালো হওয়ায় কৃষক পর্যায়ে খুশির ফোয়ারা মলিন করে দিয়েছে আবহওয়া। গত দিনের বৃষ্টিতে ধানের জমিতে পানি জমে রয়েছে শুকাতে দুই তিন দিন লাগতে পারে এরি মধ্যো আবার বৃষ্টির পুর্বাভাসের কারণে কৃষকের কপালে চিন্তার ভাঁজ। এক দিকে আবহওয়া অনুকুলে নেই অন্য দিকে নিরব ঘাতক কারেন পোকায় চরম ক্ষতি করছে ধানের। ব্লাষ্ট কে উপেক্ষা করতে পারলেও কারেন পোকার হাত থেকে রেহায় দিতে দিতে ব্যার্থ কৃষক। এমন পরিস্থিতি নিরবে দেখা ছাড়া কিছুই করতে পারছে না অসহায় কৃষক।

জয়নগর এলাকায় অধিকাংশ মাঠে পাকা ধান কাঁটার অপেক্ষায় দাঁড়িয়ে/(বাতাসে পড়ে যাওয়া) শুয়ে রয়েছে কৃষকের সোনালী স্বপ্ন। কারো কারো ধান জলের উপরে ভাসছে। প্রায় প্রতি রাতে আকাশে মেঘের ঘনঘটা লক্ষনীয়, দিনের বেলাতে রোদ। এমন আবহওয়ায় কোন ভরসায় ধান কাঁটবেন সেই চিন্তা এখন কৃষক পর্যায়ে।

জয়নগরের কৃষক তরিকুল ইসলাম জানিয়েছেন, তিনি ২ বিঘা জমিতে চলতি মৌসুমে ইরি ধানের আবাদ করেছেন, ভালো ফলনও হয়েছিলো, ব্লাষ্টের হাত থেকে ধানকে রক্ষা করতে পারলেও কারেন পোকার হাত থেকে ধান কে রক্ষা করতে পারছেন না, তার পরও আবহওয়ার এমন বিরুপ প্রতিক্রিয়া। তিনি ২ বার কারেন পোকার প্রতিষেধক স্প্রে করেও ধানকে রক্ষা করতে ব্যার্থ। তিনি আরও জানিয়েছেন সময় মত ধান কাঁটতে পারলে বোধয় ক্ষতির পরিমান কিছুটা হলেও কমানো যেতো। সেটি সম্ভব হচ্ছে না শুধু মাত্র বৃষ্টির কারণে।

জয়নগরের আরেক কৃষক শুভঙ্কর মন্ডল জানিয়েছেন, তিনি ৩ বিঘা জমিতে ইরি ধানের আবাদ করেছেন, ১০কাটা জমির ধান বাড়িতে আনতে পারলেও বাকি ধান আবহওয়ার বিরুপ প্রতিক্রিয়ার কারণে কাঁটতে সাহস পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে কি করবেন সেটিই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন