রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আবার ১ যুবকের করোনা শনাক্ত।। বর্তমানে আক্রান্ত ৩২

কলারোয়ায় নতুন করে ১ যুবকের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
সোমবার (২০ জুলাই) নতুন করে আক্রান্ত যুবক আমিনুর রহমান (৩৮) উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা-বাগাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
তিনি ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের পুত্র ও কলারোয়া উপজেলা সমাজসেবা অফিসে কর্মরত।

এ পর্যন্ত নতুনসহ করোনায় আক্রান্ত মোট ৫৭ জনের মধ্যে ইতোমধ্যে ২৩ জনকে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে। করোনামুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন আরো কয়েকজন। ফলে বর্তমানে উপজেলায় ৩২ জন করোনা আক্রান্ত ব্যক্তি বিভিন্নভাবে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। আর ২ জন মারা গিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ১ জুলাই নতুন আক্রান্ত আমিনুর রহমান অসুস্থ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১১ জুলাই তার নমুনা সংগ্রহ করা হয়।

এদিকে, নতুন আক্রান্ত যুবকের বাড়ি সোমবার বিকেলে লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস।

ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান আরো জানান, ‘এদিন পর্যন্ত ৬০৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে ইতোমধ্যে ল্যাব থেকে ৫৭৬ জনের রিপোর্ট এসেছে।’

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত