রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চারদিকে সবুজের সমারোহ

কলারোয়ায় আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

সাতক্ষীরার কলারোয়া উপজেলার প্রতিটি ইউনিয়নে এবার রোপা আমনের মাঠে মাঠে যেদিকেই চোখ যায় শুধু সবুজের সমাহার। রোপা আমন ফসলের মাঠ যেন সবুজ চাদরে পরিপূর্ণ। চারিদিকে এক নয়নাভিরাম দৃশ্য।

কৃষকের মনে দিচ্ছে এক ভিন্ন আমেজ, মাঝে মধ্যে বৃষ্টিপাত হলেও আবহাওয়া অনুকুলে থাকায় কুশোডাঙ্গায় এবারও রোপা আমনের বাম্পার ফলন হবে বলে কৃষকরা আশা করছেন।

কলারোয়া উপজেলা কৃষি কর্মকতারা জানান, কুশোডাঙ্গায় এবার ব্যাপক ভাবে রোপা আমন ধান চাষ করা হয়। এর মধ্যে স্বর্ণা-৫, রনজিত, হাইব্রিট, ব্রি-ধান-১১, ৩৪, ৪৯. ৬২সহ বেশ কয়েক জাতের আমন ধান রোপন করা হয়েছে। গত বছরের তুলনায় চলতি মৌসুমে এখন পর্যন্ত আমন ক্ষেতে তেমন কোন রোগবালাই দেখা দেয়নি। ইতি মধ্যে অনেক ধানগাছ থেকে মোচা বের হতে শুরু করেছে। রোপা আমন ধানগাছ ভাল রাখতে ও ধানের উৎপাদন বাড়াতে কৃষি কর্মকর্তা ও উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণের পরামর্শে রোগ বালাইনাশক ঔষধ প্রয়োগসহ সার্বক্ষনিক জমিতে পরিচর্যা করছেন কৃষকরাকুল।

সরেজমিনে গিয়ে অনেক কৃষকের কাছ থেকে জানা যায়, সবুজে ঘেরা রোপা আমনের মাঠ দেখে যেন এক মূহুর্তের জন্যেও বিশ্রাম নেয়ার ফুরসত নেই। যেদিকে চোখ যায় সবুজের অপরুপ সমাহার। মাঠে মাঠে হাওয়ায় দুলছে আমন ধানের সবুজপাতা, আর আনন্দে দুলছে কৃষকদের মন। মাঝে মধ্যে বৃষ্টিপাত হলেও আমন আবাদের জন্য আবহাওয়া অনুকুলে তাই ফুরফুরে মেজাজে রয়েছে কৃষকরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত