সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আ’লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

কলারোয়ায় আওয়ামীলীগের উদ্যোগে সংগঠনের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।

সোমবার( ১৫ আগষ্ট) সকালে উপজেলা আ’লীগ কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনিমিত ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা, কাঙ্গালী ভোজ ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দলীয়ভাবে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসাবে পৌর আ’লীগ সহ উপজেলার ১২ ইউনিয়ন আ’লীগের আয়োজনে পৃথকভাবে আলোচনা সভা, কাঙ্গালী ভোজ ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন ভিত্তিক নেতা- কর্মীদের আয়োজিত আলোচনা সভা সহ অন্যান্য অনুষ্ঠান সফল করতে উপজেলা আ’ লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারন সম্পাদক আলিমুর রহমান, যুগ্মা সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, আ’লীগ নেতা সরদার আমজাদ হোসেন সহ উপজেলা নেতৃবৃন্দ বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানা যায়। সকল অনুষ্ঠানে শোককে…শক্তিতে পরিনত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে

কাঙ্গালী ভোজ শেষে তৃনমুল স্তরেরর দলীয় নেতা- কর্মীরা বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়ানুষ্ঠানে অংশগ্রহন করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত