বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নারী স্বাস্থ্যকর্মীকে যৌন নির্যাতনের হুমকির অভিযোগ

কলারোয়ায় এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি নারী স্বাস্থ্যকর্মীকে অশ্রাব্য গালিগালাজ ও যৌন নির্যাতন চালানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। যৌন নির্যাতন চালানোর হুমকি দাতা চেয়ারম্যানের নাম মাহফুজুর রহমান নিশান। তিনি উপজেলার জালালাবাদ ইউপি চেয়ারম্যান।

এ বিষয়ে সরকারি নারী স্বাস্থ্যকর্মী সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

তবে হুমকি দাতা ওই চেয়ারম্যান একদিন পর ঐ ঘটনার জন্য উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে এসে নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে মুচলেকা দেওয়ার অঙ্গীকার করে এবারের মত পার পেয়ে গেলেন।

সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর দেয়া লিখিত অভিযোগপত্র থেকে জানা যায়, কলারোয়া উপজেলার জালালাবাদ ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান, গত সোমবার দুপুর ১২টার দিকে বাঁটরা কমিউনিটি ক্লিনিকে যান। কোন কারণ ছাড়াই ঐ ক্লিনিকের দায়িত্বরত নারী কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নাজনীন নাহারকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে অফিস থেকে বের হয়ে যেতে বলেন। এ ঘটনায় ওই নারী স্বাস্থ্যকর্মী বিষয়টি তার উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবেন বললে চেয়ারম্যান নিশান আরো ক্ষিপ্ত হয়ে বলেন- তোর কোন বাপ আছে ডেকে নিয়ে আয়, তোর স্যারের গুষ্টি উদ্ধার করবো। সেই সাথে ওই নারী সরকারি স্বাস্থ্যকর্মীকে যৌন নির্যাতণ চালানোর হুমকি দেন চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান।

এ ঘটনায় ওই নারী স্বাস্থ্যকর্মী মঙ্গলবার সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

বিষয়টি জানতে পেরে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী বুধবার সকালে তার দপ্তরে চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান ও লাঞ্চনার শিকার নারী স্বাস্থ্যকর্মী সিএইচসিপি নাজনীন নাহারকে নিয়ে ঘটনাটির সত্যতা জানার চেষ্টা করেন।

সেসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার (এমওডিসি) ডাক্তার গাজী আশিক বাহার, উপজেলা সিএইচসিপি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সিএইচসিপি রাজীব হোসেন, যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান প্রমুখ।

এদিকে, ওই ঘটনায় চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান ইউএনও দপ্তরে নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। সেই সাথে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে মুচলেকা দেওয়ার অঙ্গিকার করায় এবারের মত পার পান।

উল্লেখ্য, মাহফুজুর রহমান নিশান আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হয়ে উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। একমাস আগে তার বিরুদ্ধে কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ.সভাপতি শেখ মারুফ আহমেদ জনিকে হত্যা চেষ্টার অভিযোগে কলারোয়া থানায় ১৪/১১ তারিখ নিয়মিত মামলা হয়। মামলা নং- ২০।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব