শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ইউপি নির্বাচনের নির্ঘন্ট বাজতেই জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা

কলারোয়ায় স্থগিত ১০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের নির্ঘন্ট বাজতেই প্রার্থীদের প্রচার-প্রচারনা জমে উঠেছে।

সূত্র জানায়, আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য স্থগিতকৃত উপজেলার কয়লা, হেলাতলা, যুগিখালী, জয়নগর, জালালাবাদ, লাঙ্গলঝাড়া, কেঁড়াগাছি, সোনাবাড়িয়া, চন্দনপুর ও দেয়াড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আরও জানা যায়, করোনা পরিস্থিতিকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনের প্রচার-প্রচারনা, সভা, সমাবেশসহ সব কিছু সীমিত পরিসরে করত: স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

নির্বাচন কমিশনের পূর্বের ঘোষিত তফসিল অনুযায়ী উপজেলার ১০টি ইউনিয়নের ভোট অনুষ্ঠানের কথা ছিল গত ১১ এপ্রিল। কিন্তু কোভিড-১৯(করোনা ভাইরাস) প্রার্দুভাবের কারণে ভোট স্থগিত করা হয়। পরে ভোটের তারিখ পুনর্নিধারণ করে ২১ জুন করা হয়। সেই নির্ধারিত সময়রে মধ্যে কোভিড-১৯ পরিস্থিতির অবনতি হওয়ায় সারা দেশের ন্যায় কলারোয়ায় ১০টি ইউপির নির্বাচন স্থগিত করা হয়। সেই স্থগিত নির্বাচন আগমী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই স্থগিত নির্বাচনের নির্ঘন্ট ঘোষনা হতেই বৃহস্পতিবার থেকে সকল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীসহ ভোটযুদ্ধে অবতীর্ন সকল প্রার্থীরা নিজেদের মতো করে প্রচার-প্রচারনায় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ২০ সেপ্টেম্বর উপজেলায় ১০টি ইউনিয়নের অনুষ্ঠিতব্য ভোটে ৯০টি কেন্দ্রে ৩৭২টি ভোট কক্ষে ১ লাখ ৪৪ হাজার ২৬৪ জন ভোটার ভোাটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৭০৮ জন ও মহিলা ভোটার ৭২ হাজার ৫৫৬ জন।

উল্লেখ্য, অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ, জাতীয় পার্টি-জাপাসহ অন্যান্য দলের প্রার্থীরা নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহন করলেও বিএনপি দলীয় প্রার্থীরা দলীয় সিদ্ধান্ত মোতাবেক দলীয় প্রতীকে নির্বাচন না করে স্বতন্ত্র প্রাথী হিসাবে ভোটের মাঠে প্রতিদ্বন্দীতা করছেন বলে স্থানীয় ভোটররা জানায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব