শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

কলারোয়ায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

অভিযোগকারী প্রতিবন্ধী মোছা. রাসিদা বেগম হেলাতলা ইউনিয়নের গোগ (শুভংকরকাটি) গ্রামের মৃত রহিম বকস গাজীর কন্যা।

বুধবার (৭ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, বিধবা প্রতিবন্ধী রাসিদা বেগম ৩ কন্যা ও ২ পুত্র সন্তানের জননী। তিনি একজন প্রতিবন্ধী কার্ডধারী (যার পিন নং-১২১২)।

লিখিত অভিযোগে তিনি জানান, ‘উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড গোগ (শুভংকরকাটি) গ্রামের মৃত ইব্রাহীম সরদারের পুত্র নির্বাচিত ইউপি সদস্য (মেম্বর) আব্দুস সাত্তার অতীতে কার্ডধারীর কাছ থেকে নগদ ২ হাজার টাকা গ্রহন করেন।
পরবর্তীতে তিনি (ইউপি সদস্য) আমার প্রতিবন্ধী কার্ড থেকে দুই ধাপে ৫ হাজার ৭ শত টাকা উত্তোলন করে অতীতে তার গ্রহন করা ২ হাজার টাকা ফেরৎ দিয়ে উত্তোলনকৃত টাকার বাকি অংশ ৩ হাজার ৭ শত টাকা না দিয়ে আত্মসাৎ করেন।’

তিনি আরো অভিযোগ করেন, ‘একই গ্রামের আব্দুল করিম গাজী ও মোছা. রোকেয়া বেগমকে বয়স্ক ভাতার কার্ড করে দেওয়ার নামে তাদের কাছ থেকেও ওই ইউপি সদস্য জনপ্রতি ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা নিয়েছেন।’

তিনি আত্মসাৎকৃত প্রতিবন্ধী ভাতার টাকা ফেরতসহ অভিযুক্তকারীর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ