বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হেলাতলা ইউপি নির্বাচন

কলারোয়ায় ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণের প্রশিক্ষণ শুরু

কলারোয়ায় ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণের প্রশিক্ষণ শুরু হয়েছে।

আগামি ২০ সেপ্টেম্বর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরমধ্যে হেলাতলা ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
সেখানকার রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তাসহ ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্তদের নিয়ে ৩দিন ব্যাপী ওই প্রশিক্ষণ সোমবার (৬ সেপ্টেম্বর) শুরু হয়।

কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণের প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস।

প্রশিক্ষণে তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন ২৫ জন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী অংশ গ্রহণ করেন।

নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, ‘আসন্ন হেলাতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণের জন্য তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদেরকে কারিগরি সহায়তাসহ দায়িত্ব পালনের লক্ষ্যে ৩ দিনের ইভিএম প্রশিক্ষণ শুরু হয়েছে।’

জানা গেছে, হেলাতলা ইউনিয়নে মোট ভোটার ১৮১৫১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯০৯৮ জন ও মহিলা ৯০৫৩ জন।

৯নং হেলাতলা ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় নাম লিখিয়েছেন ৫জন। তারা হলেন- আওয়ামীলীগের আনছার আলী সরদার, স্বতন্ত্র প্রার্থী আবু তালেব সরদার, মাজেদ বিশ্বাস, ইকবাল হোসেন ও মোয়াজ্জেম হোসেন। ৩টি সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৮জন আর ৯টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে মোট ৩৮জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এখানে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত