রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এসএম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গদখালী

কলারোয়ায় এসএম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলায় ২-১ গোলে কলারোয়ার মুরারীকাটি বন্ধু চিরন্তন ফুটবল একাদশকে হারিয়ে সেমিফাইনালের উঠেছে গদখালী।

রবিবার (৬ সেপ্টেম্বর) বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত ওই খেলার প্রথমার্ধের ১৩ মিনিটে মুরারীকাটির ১১নম্বর জার্সিধারী খেলোয়াড় আজমল গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্যে বিরতিতে যায়।

বিরতির পরে ১৬ মিনিটে গদখালী যুব উন্নয়ন সংঘের ৬নম্বর জার্সীধারি খেলোয়াড় উজ্জল গোল করে দলকে সমতায় ফেরান। ১৯ মিনিটে গদখালীর সেই উজ্জলই দলের এবং নিজের ২য় গোল করে দলকে ব্যবধান বাড়িয়ে নিজেদের জয় নিশ্চিত করেন।

ম্যান অব দ্যা ম্যাচ হন বিজয়ী দলের ৬নম্বর জার্সীধারি খেলোয়াড় উজ্জল।
প্রতি খেলার ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার প্রদান করেন সাঈদ টেলিকম।

ধারাবিবরণীতে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, রুস্তুম আলী, জাহাঙ্গীর হোসেন ও মিজানুর রহমান

রেফারির দায়িত্ব পালন করেন মাসউদ পারভেজ মিলন। তাকে সহযোগিতা করেন সাইফুল আলম ও মিয়া ফারুক হোসেন স্বপন।

বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন ক্রীড়া সংগঠক ও পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামাল রেজা, কলারোয়া গালর্স পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, রেজাউল করিম লাভলু, হোন্ডা দাউদ মটরস এর সত্বাধিকারী তরিকুল ইসলাম, দাউদ আলী গাজী, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, সোহাগ খাঁন, সজীব, তাহফিমুল ইসলাম, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, রিশাদ, ইমন, সায়েদ আলী, গৌতম মন্ডল, বাবু, রাছেল, আশরাফুল প্রমুখ।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে একই মাঠে ২য় সেমিফাইনাল খেলায় কলারোয়ার তুলশীডাঙ্গার সাইফুল ফুটবল একাদশ বনাম তুলশীডাঙ্গার দুরন্ত ফুটবল একাদশ পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত