রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এসএম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে তুলশীডাঙ্গা

কলারোয়ায় এসএম গ্রুপ কাপ ফুটবল টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল খেলায় টাইব্রেকারে ৪-৩ গোলে কলারোয়ার তুলশীডাঙ্গার সাইফুল ফুটবল একাদশকে হারিয়ে ফাইনালে উঠেছে তুলশীডাঙ্গার দুরন্ত ফুটবল একাদশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে আয়োজিত ওই খেলার প্রথমার্ধের ২২ মিনিটে হাসপাতাল রোডের সাইফুল ফুটবল একাদশের ১২নম্বর জার্সিধারী খেলোয়াড় শাকিল গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্যে বিরতিতে যায়।

বিরতির পরে ১ মিনিটে তুলশীডাঙ্গা দুরন্ত ফুটবল একাদশের ১২নম্বর জার্সীধারি খেলোয়াড় মারুফ গোল করে দলকে সমতায় ফেরান।
নির্ধারিত সময়ে আর কোন গোল না হওয়ায় সরাসরি টাইব্রেকারে ৪-৩ গোলে তুলশীডাঙ্গার হাসপাতাল রোড ফুটবল একাদশকে হারিয়ে জয়লাভ করে তুলশীডাঙ্গার দুরন্ত ফুটবল একাদশ।

ম্যান অব দ্যা ম্যাচ হন বিজয়ী দলের গোলকিপার সোহাগ।
প্রতি খেলার ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার প্রদান করেন সাঈদ টেলিকম।

ধারাবিবরণীতে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম, শেখ শাহজাহান আলী শাহিন ও রুস্তুম আলী।

রেফারির দায়িত্ব পালন করেন মাসউদ পারভেজ মিলন। তাকে সহযোগিতা করেন মোশারফ হোসেন ও মিয়া ফারুক হোসেন স্বপন।

বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন কলারোয়া উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামাল রেজা, গালর্স পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, রেজাউল করিম লাভলু, সাংবাদিক প্রভাষক আসাদুজ্জামান ফারুকী, হোন্ডা দাউদ মটরস এর সত্বাধিকারী তরিকুল ইসলাম, সোহাগ খাঁন, সজীব, তাহফিমুল ইসলাম, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, গৌতম মন্ডল, সিয়াম, রিশাদ, মাসুদ রানা, ফুটবলার সায়েদ আলী, বাবু, আশরাফুল প্রমুখ।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে একই মাঠে ফাইনাল খেলায় আজকের বিজয়ী দল বনাম কলারোয়ার গদখালী যুব উন্নয়ন সংঘ পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়