শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে সুন্দরবন ক্রিকেট একাডেমি

কলারোয়ায় টি.সি.সি. কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি।

শনিবার কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের আয়োজিত টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলায় পরষ্পর মুখোমুখি হয় কলারোয়া ক্রিকেট একাডেমি ও সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি।

টসে জয়লাভ করে সুন্দরবন ক্রিকেট একাডেমির অধিনায়ক স্বপন বোলিং করার সিদ্ধান্ত নেন।

প্রথমে ব্যাট করতে নেমে কলারোয়া ক্রিকেট একাডেমি নির্ধারিত ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১২৮ রান করতে সক্ষম হয়।
দলের পক্ষে মিরাজ ৪৩, শাকিল ১৯, মাহফুজ ১০ রান করেন।
বোলিং-এ সুন্দরবনের পক্ষে আশিক ও মুরাদ ৩টি করে এবং আশরাফুল ও রাসেল ২টি করে উইকেট লাভ করেন।

১২৯ রানের লক্ষে খেলতে নেমে ১৯.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষে ১৩৫ রান সংগ্রহ করে জবাবে সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি।
দলের পক্ষে শাজাহান ৫০, অধিনায়ক স্বপন অপরাজিত ২০, মুরাদ ১৩, অনি ১৫ রান সংগ্রহ করেন।
কলারোয়ার পক্ষে মাহফুজ ও মুরাদ ২টি করে উইকেট লাভ করেন।

ফলে অতিথি দল সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমি ৪ উইকেটে জয়লাভ করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

ম্যাচটি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন ও মো. মিজানুর রহমান।

স্কোরার ছিলেন পার্থ মন্ডল।

ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলাম, শেখ শাহাজাহান আলী শাহিন ও জাহাঙ্গীর হোসেন।

রবিবার একই মাঠে সকাল ১০টায় ২য় সেমিফাইনালে মুখোমুখি হবে কলারোয়া তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব ও সাতক্ষীরা ব্যাসিক ক্রিকেট একাডেমি।

এদিকে, খেলা শুরুর আগে উভয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এড. শেখ কামাল রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, গালর্স পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী এড. শিহাব মাসুদ সাচ্চু, সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, সাংবাদিক সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সাংবাদিক আরিফুল হক চৌধুরী, সাংবাদিক মোতর্জা হাসান, সাবেক খেলোয়াড় মাসউদুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ