শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় গ্রাম সমিতির টাকা আত্মসাৎ: এক মহিলার ছয় মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়া উপজেলার এসডিএফ’র পূর্ব দলুইপুর গ্রাম সমিতির টাকা আত্মসাৎ করায় মিনারা বেগম নামে এক নারীর ৬ মাসের কারাদন্ড এবং ৪০ হাজার টাকা জরিমানা আদেশ প্রদান করেছেন বিজ্ঞ আদালত।

গত ৭ অক্টোবর সাতক্ষীরা যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিজ্ঞ বিচারক ফারুক ইকবাল চেক ডিস অনার মামলায় এ রায় প্রদান করেন। মিনারা বেগম উপজেলার ১১ নং দেয়াড়া ইউনিয়নের পূর্ব দলুইপুর গ্রামের জামাল হোসেনের স্ত্রী।

এসডিএফ প্রতিষ্ঠানের লিগ্যাল এ্যাডভাইজার এ্যাড. জি.এম.ওকালত হোসেন এ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তথ্য সূত্রে জানা যায়, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এসডিএফ) আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রনালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি স্বায়ত্বস্বাসিত অলাভজনক প্রতিষ্ঠান। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর মাধ্যমে সরকারের নতুন জীবন লাইভলীহুড ইমপ্রভমেন্ট প্রজেক্ট (এনজেএলআইপি) বাস্তবায়িত হচ্ছে। প্রজেক্ট বাস্তবায়ন সময়ে ওই মোছা. মিনারা বেগম পূর্ব দলুইপুর গ্রাম সমিতির সভাপতি থাকাকালীন সময়ে সমিতির প্রায় ২৫ লক্ষ টাকা আত্মসাৎ করেন। পরবতিত্বে সমঝোতার ভিত্তিতে টাকা পরিশোধ করার জন্য মিনারা বেগম প্রতিষ্ঠানকে কয়েকটি চেক প্রদান করলেও ব্যাংকে টাকা না থাকায় ব্যাংক চেকগুলো ডিস অনার করেন। যার পরিপ্রেক্ষিতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এসডিএফ) এর পক্ষ হতে সাতক্ষীরা আদালতে চেক ডিস অনার এর—- মামলা করা হয়। যার মধ্যে ১০২০/১৯ নং মামলাটির বিচার শেষে বিজ্ঞ বিচারক উক্ত আদেশ বা রায় প্রদান করেন।

সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এসডিএফ) এর পক্ষে মামলাটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের লিগ্যাল এ্যাডভাইজার এ্যাড. জি এম ওকালত হোসেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত