রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় চন্দনপুর ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রমে মতবিনিময় সভা

কলারোয়ার চন্দনপুর ইউনিয়ন ‘বিট পুলিশিং’ কার্যক্রম পরিচালনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয়ে বেলা সাড়ে ১০টা থেকে শুরু হওয়া কার্যক্রম বিকাল ৫টা পর্যন্ত অতিবাহিত হয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কার্যক্রমে উপস্থিত ছিলেন ৭নং চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউনিয়ন পুলিশিং বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই ইস্রাফিল হোসেন, এএসআই রফিকুল ইসলাম, এএসআই রকিবুল হাসান, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, ইউপি সদস্য সাংবাদিক হাসান মাসুদ পলাশসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ ও সমাজ সেবকবৃন্দ।

উল্লেখ্য, বিট পুলিশিং এর উদ্যোগে সপ্তাহের প্রতি শনিবার এলাকার মানুষের জমি-জায়গা সম্পর্কে বিরাধ, পারিবারিক বিরোধসহ বিভিন্ন সমস্যা সমূহ
আলোচনার ভিত্তিতে শান্তিপূর্ণ পরিবেশে সমাধানের চেষ্টা করা হয়।
এছাড়া সভায় এলাকায় মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড থেকে সকল স্তরের মানুষকে দূরে থাকার এবং শান্তি-শৃংখলা বজায় রাখার আহবান জানানো হয় বলে বিট পুলিশিং কর্মকর্তা এসআই ইস্রাফিল হোসেন জানান।

এদিকে, আইন-আদালতের প্রতি সম্মান রেখে সামাজিক বন্ধনকে গুরুত্ব দিয়ে থানা পুলিশের আলোচনা ভিত্তিক সমস্যা সমাধানের অভিপ্রায়ে এই কার্যক্রমকে ইউনিয়নবাসী সাধুবাদ জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত