বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ছাগলের ছানা খাচ্ছে গরুর গাভীর দুধ!

বাঘে-মহিষে এক ঘাটে পানি না খেলেও, গাভীর দুধ খেয়ে বেড়ে উঠছে ছাগলের বাচ্চা, তাও আবার বাছুরের সঙ্গেই।

এমনই ঘটনা ঘটেছে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়নের উলুডাঙ্গা গ্রামের মো. দিদারের বাড়িতে।

জানা যায়, উলুডাঙ্গা গ্রামে গাভীর দুধ খেয়ে এক সঙ্গে বেড়ে উঠছে বাছুর ও ছাগলের বাচ্চা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ দৃশ্য একনজর দেখতে দিদারের বাড়িতে ভিড় করছেন উৎসুক জনতা।

উপজেলা থেকে ১২ কিলোমিটার উত্তর-পূর্বে উলুডাঙ্গা গ্রামে ঢুকতে মাঠের ভিতরে পাকা রাস্তার পাশে দিদারের বাড়ি। দিদার একজন ব্যবসায়ী।

তিনি জানান, ‘গত কয়েকদিন আগে বাড়ির একটি গাভী গরুর বাছুর জন্ম দেয়। কিছুদিন পর একটি ছাগলও এক সাথে ২টি বাচ্চার জন্ম দেয়। ২টি বাচ্চার মধ্যে একটি মায়ের দুধ খাওয়ার সুযোগ না পেয়ে দুর্বল হয়ে পড়ে। পরে সেটিকে গাভীর দুধ খাওয়ানো শুরু করার পর এখন নিজে থেকেই খাচ্ছে।’

দিদার বলেন, ‘গাভীর দুধ ছাগলের বাচ্চার খাওয়ার দৃশ্য দেখতে প্রতিদিনই মানুষ তাদের বাড়িতে আসেন।’

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড.অমল বিশ্বাস বলেন, ‘প্রাণিকূলে এমনটি হতে পারে। তবে সচরাচর দেখা যায় না। মায়ের শরীর থেকে প্রয়োজনীয় দুধ বা পুষ্টি না পেয়ে ছাগলের বাচ্চাটি গাভীর দুধ খাচ্ছে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব