বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ছাত্রলীগ নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

কলারোয়ায় সাবেক ছাত্রলীগ নেতা মারুফ আহম্মেদ জনির উপর হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে সাবেক ছাত্রনেতার উপর হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন গ্রামবাসী। একই সাথে হামলাকারিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিও জানানো হয়।

রোববার (১৪নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে সাবেক উপজেলা ছাত্রলীগের সহ.সভাপতি শেখ মারুফ আহমেদ জনির উপরে হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারে ব্যানার ও প্লাকাডে তদন্ত সাপেক্ষে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়। জালালাবাদ এলাকার নারী-পুরুষ ওই মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য দেন- স্থানীয় জালালাবাদ গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী ফরিদা খাতুন, আবুল হোসেন মোড়লের পুত্র হাসানুজ্জামান ও প্রতিবন্ধী আব্দুল খালেক।

তারা বলেন- ইউনিয়ন পরিষদের মধ্যে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে একটু ঝামেলা হয়েছিল। সেই ঝামেলা মিটাতে ছত্রনেতা জনিকে মিমাংসার নামে মোবাইল ফোনে ডেকে নিয়ে পরিকল্পিত ভাবে পরিষদে আটকে মারপিট করা হয়। এখানে চৌকিদারদের উপর হামলা, ভাতার চাল বিতরণে কোন প্রকার বাধা সৃষ্টি ও হামলার কোন ঘটনা এখানে ঘটেনি।

এর আগে গত ৭ নভেম্বর জালালাবাদ ইউনিয়ন পরিষদের মধ্যে ঢুকে সরকারী কাজে বাধা, গ্রাম পুলিশের মারপিট ও ভাতার চাল ছিনতাইয়ের অভিযোগে কলারোয়া উপজেলা ছাত্রলীগের সহ.সভাপতি স্থানীয় জালালাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শেখ মোসলেম আহমেদ’র ছেলে শেখ মারুফ আহমেদ জনি সহ ১০ জনের নামে কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়। মামলার বাদী ছিলেন- জালালাবাদ ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মাসুম বিল্লাহ। মামলা রেকর্ড হওয়ার আগে ছাত্রনেতা শেখ মারুফ আহমেদ জনিকে বেধড়ক পিটিয়ে জখম করে মানববন্ধনে অভিযুক্ত চেয়ারম্যান ও তার সাঙ্গ পাঙ্গরা। আহত জনিকে চিকিৎসার জন্য প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে জনি খুলনায় চিকিৎসাধীন রয়েছে। মানববন্ধনে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জনির উপর হামলাকারীদের বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য কলারোয়া থানা পুলিশসহ সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা