শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

কলারোয়ায় শিক্ষার্থীদের নিয়ে ৫ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল মিলনায়তনে ওই প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন।

অলিম্পিয়াডে ৫টি কলেজ ও মাধ্যমিক পর্যায়ের ২০টি বিদ্যালয়ের ১২৫জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে একটি বেঞ্চের দুই কর্নারে দু’জন করে শিক্ষার্থী বসে পরীক্ষায় অংশ নেন।

এবারের অলিম্পিয়াডে এক কথায় প্রশ্নের উত্তরের ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় কলেজ পর্যায়ের সিনিয়র গ্রুপে ১ম স্থান অধিকার করেছেন কলারোয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র বাপ্পী রঞ্জন দে। ২য়, ৩য় ও ৪র্থ স্থান অধিকার করেছেন যথাক্রমে একই কলেজের নাফিসা তাবাসসুম, আহমেদ ইমতিয়াজ ও জয়ন্ত কুমার ঘোষ। ৫ম স্থান অধিকার করেছেন বেগম খালেদা জিয়া কলেজের হাসিবুল ইসলাম।

অন্যদিকে মাধ্যমিক পর্যায়ে সবাইকে তাক লাগিয়ে ১ম স্থানটি ছিনিয়ে নিয়েছেন কলারোয়া সরকারি জিকেএমকে মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ফুয়াদ সালিম। একই বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র নাফিউজ্জামান নিশান ও মীর শাহরিয়ার ইসলাম আপন যথাক্রমে ২য় ও ৪র্থ স্থান অধিকার করেছেন। ৩য় ও ৫ম স্থান অধিকার করেন ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশনের ১০ম শ্রেণির প্রান্ত মুখার্জী ও বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র মো. আবু সাঈদ।

অলিম্পিয়াড কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল হামিদ, একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, কলারোয়া সরকারি কলেজের প্রভাষক শাহনেওয়াজ, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব ও সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতার আসাদুজ্জামান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব