রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জ্বালানি কাঠ ক্রয় নিয়ে সংঘর্ষে ৩ জন আহত

কলারোয়ায় জ্বালানি কাঠ ক্রয় নিয়ে সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২৭জানুয়ারী) সকাল ১০টার দিকে উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামে ওই ঘটনাটি ঘটেছে।

এঘটনায় কলারোয়া থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে। আহত উপজেলার রুদ্রপুর গ্রামের হোসেন আলী (৪০), জয়নাল আবেদীন (৩৮), মাসুমা খাতুন (৩২) জানান-জ্বালানি কাঠ মণ প্রতি ১২০টাকা দরে ঠিক করা ছিলো। সেই অনুযায়ী ওই কাঠ নিতে গেলে কাঠ ব্যবসায়ী শামসুদ্দিন কাঠ না দিয়ে বলে এখন ১৪০ টাকা করে মণ দিতে হবে। এক পর্যায়ে কথা কাটকাটি হলে জাহারুল ইসলাম, শহিদুল ইসলাম, মোখলেছুর রহমান, আনিছুর রহমানসহ আরো ২০/২৫জন ব্যক্তি দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে হামলা করে। তাদের হামলায় গ্রামের হোসেন আলী (৪০), জয়নাল আবেদীন (৩৮), মাসুমা খাতুন (৩২) মারাক্তক জখম হয়।

গুরুত্বর জখম অবস্থায় তাদের কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এঘটনায় আহত মাসুরা খাতুন বাদী হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছে।

অন্যদিকে অভিযুক্তদের পক্ষে ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন-তার পিতাকে গালি দিয়েছে। কথাকাটা কাটির এক পর্যায়ে তারা ইউপি সদস্যর উপর হামলা করে। পরে খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী এগিয়ে এসে দুই একটি চড় থাপ্পড় দিতে পারে তাদের। এ বিষয়ে ইউপি সদস্যর পক্ষ থেকে একটি অভিযোগ দেয়া হয়েছে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা