রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জয়নগর ও হেলাতলা ইউপি নির্বাচনে নৌকা’র পথসভা

কলারোয়ায় জয়নগর ও হেলাতলা ইউনিয়ন আ’লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের সমার্থনে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সরসকাটিস্থ ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন।
তিনি আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জয়নগর ইউপি নির্বাচনে ’জননেত্রী শেখ হাসিনার মনোনীত’ নৌকা প্রতীকের প্রার্থী জনমানুষের সেবক শামছুদ্দীন আল মাসুদ বাবু কে বিপুল ভোটে জয়যুক্ত করে ইউনিয়নের সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান। অনুরুপভাবে একই দিন সন্ধ্যা ৭টায় হেলাতলা ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সরদার আনছার আলীর সমর্থনে হেলাতলা ইউনিয়ন পরিষদ চত্বরে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

উভয় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, যুগ্ম সম্পাদক ও জয়নগর ইউপির নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবু, সাবেক ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা শফিকুর রহমান মালি, হেলাতলা আ’লীগের নৌকার প্রার্থী সরদার আনছার আলী, পৌর আ’লীগ সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, হেলাতলা আ’লীগ সভাপতি শফিকুল ইসলাম, কেরালকাতা আ’লীগ সভাপতি মাস্টার হাফিজুর রহমান, যুবলীগ নেতা শেখ মাছুমুজ্জামান মাছুম, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, আ’লীগ নেতা আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত