শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এ পর্যন্ত আক্রান্ত ৮০, মুক্ত ৬১

কলারোয়ায় ডাক্তার, ব্যাংকারসহ আরো ৭ ব্যক্তির করোনা পজিটিভ

কলারোয়ায় ডাক্তার, ব্যাংকারসহ আরো ৭ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।
এ নিয়ে কলারোয়ায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮০ জন। ইতোমধ্যে ৬১ জনকে করোনামুক্ত ঘোষনা করা হয়েছে। করোনামুক্ত হওয়ার মতো অবস্থায় রয়েছেন আরো কয়েকজন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শনিবার (৮ আগস্ট) আসা রিপোর্টে নতুন করে আক্রান্ত ব্যক্তিরা হলেন কলারোয়া কৃষি ব্যাংকের কর্মকর্তা পৌর সদরের তুলশিডাঙ্গা গ্রামের জিএম ফৌজি (৫৭), সাতক্ষীরা সদর উপজেলার ওয়ারিয়া গ্রামের পিযুষ কুমার ঘোষ (৫৫), কলারোয়া পৌর সভার মুরারীকাটি গ্রামের হারুন অর রশিদ (৪৮), তুলশিডাঙ্গা গ্রামের আব্দুল্যাহ আল বাকী (৩৬), জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামের হাফিজুর রহমান (৩৩), সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে করোনা ইউনিটে কর্মরত কলারোয়া পৌর সদরের তুলশিডাঙ্গা গ্রামে বসবাসরত ডাক্তার হুমাইরা শারমিন (২৬) ও কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নৈশ প্রহরী উপজেলার জয়নগর ইউনিয়নের গাজনা গ্রামের আব্দুল হান্নান (৫১)।

নতুন আক্রান্ত ৭ ব্যক্তির বাড়িতে শনিবার (৮ আগস্ট) লক ডাউন করা হয়েছে বলে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর উল গীয়াস জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বলেন, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ৮০ জনের মধ্যে ৬১ জন করোনামুক্ত হয়েছেন। আর পূর্বেই করোনায় আক্রান্ত ২ ব্যক্তি মৃত্যবরণ করায় বর্তমানে উপজেলায় করোনা পজিটিভ শনাক্ত ১৭ জন বিভিন্নভাবে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। ৮আগস্ট পর্যন্ত ৬৬৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট এসেছে ৬৫২ জনের।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ