বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ঢাকাগামী হানিফ পরিবহন থেকে ফেনসিডিল উদ্ধার, আটক-২

সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নৈশ কোচ হানিফ পরিবহন থেকে বৃহ:স্পতিবার রাত ৯ টার সময় কলারোয়ার বাস কাউন্টার থেকে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল ও দুই জন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলেন গাড়ীর হেলফার সাতক্ষীরা জেলার পুরাতন সাতক্ষীরা (ঘোষপাড়ার) মৃত সামছুল ইসলামের পুত্র খায়রুল ইসলাম(২৬) ও ঐ গাড়ীর ড্রাইভার একই জেলার রসূলপুর গ্রামের হযরত আলীর পুত্র কুরবান আলী সরদার(৪৫)।

কলারোয়া থানার এস,আই রঞ্জন কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সাতক্ষীরা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি নৈশ কোচে ফেনসিডিল নিয়ে ঢাকা যাচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধার নের্তৃত্বে পুলিশ সদস্যদেরেকে নিয়ে অভিযান চালানোর উদ্দেশ্যে কলারোয়ার পরিবহন কাউন্টারে দাড়িয়ে থাকেন। হানিফ পরিবহন আসা মাত্র সেখানে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যদেরকে দেখে আসামী খায়রুল হাতে থাকা একটি কাল রঙের ব্যাগ নিয়ে দৌড় দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। দৌড়ানোর চেষ্টাকালে এএসআই নাসিরউদ্দীন তাকে ব্যাগসহ আটক করে। পরে সকলের উপস্থিতেতে উক্ত ব্যাগ খুলে দেখা যায় সেখানে ২০ বোতল ফেনসিডিল আছে। এবং সে স্বীকার করে এই মাল গুলো ড্রাইভারের কথামত সে বহন করে নিয়ে যাচ্ছিল।

এ ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানার এস,আই মাসুদ হোসেন বাদী হয়ে একটি মাদক আইনে মামলা করেছেন এবং আসামীদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু