বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় তথ্যসেবা কেন্দ্রের উঠান বৈঠক অনুষ্ঠিত

“মুজিববর্ষ দোর গোড়ায় তথ্য আপা পথ দেখায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় তথ্যসেবা কেন্দ্রের এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে মুজিব শতবর্ষ উপলক্ষে কলারোয়া পৌর সদরের ঝিকরা গুচ্ছাগ্রামে এক ঊঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর বিষয় তুলে ধরে এই ঊঠান বৈঠকের আয়োজন করে উপজেলা তথ্য কেন্দ্র।

উপজেলা তথ্যসেবা কর্মকর্তা অনিমা রাণীর সভাপতিত্বে উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর,তথ্যসেবা সহকারী ইরিনা পারভীন, নাসরিন নাহার, ঝিকরা গুচ্ছগ্রামের আসমা খাতুন, মুক্তা মনি সহ ২৫ জন নারী।

বৈঠক শেষে প্রত্যেক নারীর মধ্যে মাক্স ও লিফলেট বিতরণ করা হয়।

উপজেলা তথ্যসেবা কর্মকর্তা অনিমা রাণী বলেন, বিনামূল্যে অনলাইনে ফরমপুরন করা, চাকুরী সংক্রান্ত তথ্য দেওয়া, চাকুরীর আবেদন ফরম পুরন করা, পরীক্ষার ফলাফল বের করে দেয়া, এছাড়া কম্পিউটারের যাবতীয় কাজ বিনা মূল্যে করা হয়। প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনা মূল্যে প্রদান করা হয়। ডায়াবেটিকস পরীক্ষা, ব্লাড প্রেসার পরীক্ষা, ওজন ও উচ্চতা পরিমান দেয়া হয়। মহিলাদের দৈনন্দিন সমস্যা সামাধানে তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা প্রদান, উপজেলার সরকারী অফিসের বিভিন্ন সেবাসমূহের তথ্য বিনা মূল্যে সরবরাহ করা। বিনামূল্যে ইন্টারনেট ব্রাউজিং, ই-মেইল, স্কাইপের মাধ্যমে ভিডিও কনফারেন্স সেবা প্রদান করা হয়। মহিলাদের উদ্দোগী হিসাব গড়ে তোলা। ল্যাপটপ ইন্টারনেট ব্যবহার করে প্রকল্প এলাকার শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, জেন্ডার, কৃষি বিষয়ক বিভিন্ন সমস্যার সামাধান এবং স্কাইপের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার সাথে সেবাগ্রহীতার কথোপকথনের মাধ্যমে সমস্যার কর্যকরী সমাধান করা হয়। নারী নির্যাতনে সরকারী খরচে আইনগত সহায়তা প্রদান। ই-কমার্স সেবা প্রদান, প্রতি মাসে ২টি উঠান বৈঠকে মুক্ত আলোচনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা

কলারোয়া আলিয়া কামিল মাদরাসায় রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দোয়া ও আলোচনাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা