শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় তুচ্ছ ঘটনায় নারীকে পিটিয়ে জখম, বাড়ি-ঘর ভাংচুর

কলারোয়ায় তুচ্ছ ঘটনায় এক নারীকে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে প্রতিপক্ষরা। এসময় ওই নারী বাড়ী-ঘর ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৪ জনের নামে কলারোয়া থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে বলে সূত্রে জানা যায়।।

ঘটনাটি ঘটেছে- উপজেলার হেলাতলা ইউনিয়নের শুভংকরকাটির পশ্চিমপাড়া গ্রামে।

অভিযোগ সূত্রে জানা গেছে- শুভংকরকাটি গ্রামের আব্দুল আজিজ এর স্ত্রী পারুল খাতুন ১৬ অক্টোবর সকাল ১১টার দিকে তার ভাই হাসানের উঠানে ধান রাখাকে কেন্দ্র করে প্রতিপক্ষ খন্দকার রাকিবুল ইসলাম ইমন এর সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ খন্দকার রাকিবুল ইসলাম ইমন ডাকচিৎকার করে খন্দকার ইসরাইল হোসেন, সেলিনা খাতুন ও সাহিনা খাতুনকে জড়ো করে।

এসময় তারা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। তাদের হামলায় পারুল খাতুন (৩৬) মারাক্তক জখম প্রাপ্ত হয়। ওই সময় প্রতিপক্ষরা আহত পারুল খাতুনের টানা হেঁছড়া করে শ্লীলতাহানি ঘটিয়ে গলায় থাকা একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এসময় আব্দুল আজিজ তার স্ত্রী পারুলকে বাচাতে এগিয়ে আসলে তাকে খুন করার জন্য প্রতিপক্ষরা ছুটে আসলে সে প্রাণ ভয়ে বাড়ি থেকে ছুটে পালিয়ে নিজের জীবণ রক্ষা করে। পরে এলাকাবাসীর সহযোগিতায় আহত ওই নারী কলারোয়া হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এঘটনা উল্লেখ্য করে আহত পারুল খাতুন বাদী হয়ে খন্দকার রাকিবুল ইসলাম ইমুন, খন্দকার ইসরাইল হোসেন, সেলিনা খাতুন ও সাহিনা খাতুনের নামে কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ