শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ডাক্তার দেখানোর নামে জমি লিখে নেয়ার অভিযোগ

কলারোয়ায় দু’পুত্রের বিরুদ্ধে পিতার মামলা

কলারোয়ায় অসুস্থ্য পিতাকে ডাক্তার দেখানোর নামে ১২বিঘা জমি লিখে নেয়ার অভিযোগে মামলা হয়েছে।

নিজের বৃদ্ধ অসুস্থ্য পিতাকে ডাক্তার দেখানোর নাম করে তার দুই ছেলে সাড়ে ১২বিঘা জমি লিখে নেওয়ার ঘটনায় আদালতে ওই মামলা হয়েছে। গত ৪ জানুয়ারী ২১ তারিখে সাতক্ষীরার আমলী আদালতে মামলাটি করেন উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত আব্বাস আলী সরদারের ছেলে বৃদ্ধ হাজের আলী সরদার (৮৫)।

তিনি মামলার আরজিতে ও সাক্ষাতে বলেন- তার ৩ ছেলে ও ৪ মেয়ে রয়েছে। তার স্ত্রী মারা গেছেন। তিনি ছেলেদের কাছে খান এবং তিনি নিজের গ্রামের বাড়ীতে থাকেন। গত কিছুদিন ধরে বিছানায় পড়ে রয়েছেন। শরীর টা খুব খারাপ। দেখার তেমন কোন লোক নাই। খুব অসুস্থ্য হয়ে পড়লে গত ২৯ নভেম্বর-২০২০তারিখ সকালে তার দুই ছেলে আ. মান্নান ও আ. হান্নান বাড়ী থেকে চিকিৎসার জন্য তাকে কলারোয়ায় নিয়ে আসে। পরে তারা কৌশলে কলারোয়া সাব-রেজিঃ অফিসে নিয়ে রামকৃষ্ণপুর মৌজায় সাড়ে ১২বিঘা জমি হেবা দলিল করে নেয়। তিনি একটু সুস্থ হয়ে বিষয়টি বুঝতে পেয়ে তার ছোট ছেলে ও ৪ মেয়েকে বিষয়টি জানিয়ে দেন। এ বিষয়ে খোজ খবর করে ঘটনার সত্যতা পেয়ে অবশেষে বৃদ্ধ হাজের আলী সরদার ন্যায় বিচার পাওয়ার জন্য দুই ছেলেকে বিবাদী করে আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহন করে ওসি কলারোয়া থানাকে তদন্তপূর্বক প্রতিবেদনের জন্য নির্দেশ দেন।

এদিকে আদালতে মামলা হওয়ায় বৃদ্ধ হাজের আলী সরদার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব