বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় দূর্গাপূজা উপলক্ষ্যে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয়া দূর্গাপূজা উপলক্ষ্যে কলারোয়ায় পূজা উৎযাপন পরিষদের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভাধীন বিশ্বাস মার্কেটস্থ পূজা উৎযাপন পরিষদের অস্থায়ী কার্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পূজা উৎযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সাহা।

উপজেলা হিন্দু,বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সন্দীপ কুমার রায়ের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হিন্দু,বৌদ্ধ,খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সিদ্ধেশ্বর চক্রবর্তী, পূজা উৎযাপন পরিষদের সহ সভাপতি সূনিল কুমার সাহা, সহ সভাপতি হরেন্দ্র নাথ রায়, যুগ্ম সম্পাদক সন্তোষ কুমার পাল, ব্র² হরিদাস ঠাকুর জন্মভিটার সভাপতি অধ্যাপক কার্ত্তিক চন্দ্র মিত্র, পূজা উৎযাপন পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক নিত্য গোপাল রায়, মাস্টার উত্তম পাল, কোষাধ্যক্ষ রামলাল দত্ত, মহিলা বিষয়ক সম্পাদক পুতুল রানী সিকদার, পৌর পূজা উৎযাপন পরিষদের সাধারন সম্পাদক দিলীপ কুমার অধিকারীসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের কর্মকর্তাবৃন্দ।

সভায় মহালয়া থেকে শুরু করে পঞ্চমী ও আগামী ১১ অক্টোবর সোমবার ধর্মীয় রীতিনীতি অনুযায়ী শারদীয় দূর্গাপূজার মহাষষ্টীর পূর্নলগ্ন থেকে ১৫ অক্টোবর শুক্রবার মহাবিজয়া দশমীর উৎসব উপভোগ করতে সকল হিন্দু ধর্মালম্বীদের সৌহার্দ্য ও শান্তিপূর্ন পরিবেশে ধর্মীয় সম্প্রীতি বজায় ও সরকার নির্দেশিত আইনের প্রতি শ্রদ্ধা রেখে আনন্দভাগ করার আহবান জানান।

উল্লেখ্য, এ বছর কলারোয়ায় পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নে ৪৪ টি পূজা মন্ডপে শারদীয়া দূর্গাপূজা উৎসব উৎযাপিত হতে যাচ্ছে বলে পূজা উৎযাপন পরিষদ থেকে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা