শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নারিকেল ও সুপারি পাড়া নিয়ে মারপিট!

কলারোয়ায় নারিকেল ও সুপারি পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এঘটনায় সোমবার (১৬ নভেম্বর) কলারোয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগি।

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার দেয়াড়া ইউনিয়নের কাশিয়াঙ্গা গ্রামে নজরুল ইসলাম তার পৈত্রিক জমি রেখে তার শশুর বাড়ী ডুমুরিয়ায় চলে যায়। সেসময় তার ভাই মুজাম দফাদারকে জমি দেখভাল করার দায়িত্ব দিলে সেই জমি দেখা শুনা করে মুজাম দফাদার। গত ১৫ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে কয়েকজন গাছ থেকে নারিকেল ও সুপারি পাড়তে থাকে। এতে প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে চলে যায়। পরবর্তীতে ঘটনা শুনে জমির মালিক নজরুল ইসলাম ডুমুরিয়া থেকে এসে সকল কিছু দেখে ওই সকল ব্যক্তিদের জিজ্ঞাসা করলে কথা কাটাকাটির এক পর্যায়ে নজরুল ইসলামকে মারপিট করে। এসময় তাকে ঠেকাতে গিয়ে তার ছোট ভাইয়ের স্ত্রী শিরিনা খাতুন (৩০) মারপিটের শিকার হন।

পরে আহত অবস্থায় নজরুল ইসলামকে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

এ ঘটনায় কাশিয়াডাঙ্গা গ্রামের মুজাম দফাদারের স্ত্রী শিরিনা খাতুন বাদী হয়ে ৮জনের বিরুদ্ধে কলারোয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত