শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নারী টেইলরিং প্রশিক্ষনার্থীদের শিক্ষা সফর

কলারোয়ায় নারীদের টেইলরিং এ্যান্ড ড্রেস মেকিং প্রশিক্ষণের অংশ হিসাবে শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে।

সুইজারল্যান্ড এ্যমবেসির অর্থায়নে উইনরক ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় আশ্বাস প্রকল্প মটস এর উদ্যোগে ৪৫দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানের পূর্বে এই শিক্ষা সফর অনুষ্ঠিত হয়।

শনিবার(৯ অক্টোবর) কলারোয়ার গার্লস পাইলট হাইস্কুল প্রশিক্ষণ কেন্দ্র থেকে যাত্রা শুরু করে প্রশিক্ষনার্থীরা সাতক্ষীরা জেলা সদরের সু-প্রতিষ্ঠিত টেইলার্স ও মটস’র অফিস পরিদর্শন শেষে লেকভিউ পার্কে বিনোদনের মাধ্যমে শিক্ষা সফর শেষ হয়।

শিক্ষা সফরে উপস্থিত ছিলেন এনজিও মটস’র, প্রকল্প সমন্বয়কারী শ্যামলী রায়, হিসাব রক্ষক মিঃ আগষ্টিন, জবপ্লেচমেন্ট অফিসার অশোক কুমার বৈদ্য, জবপ্লেচমেন্ট অফিসার শ্যামল কান্তি জোদ্দার, সাইকো সোস্যাল কাউন্সেলর এলিয়াস তরফদার, টেইলরিং প্রশিক্ষক শ্যামলী দেবনাথ ও অফিস সহকারী অসিম রায়সহ ৩০ জন নারী প্রশিক্ষনার্থীগণ।

উল্লেখ্য, উপজেলার বিভিন্ন এলাকায় থেকে মানব পাচার হতে উদ্ধার প্রাপ্ত ৩০ জন নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে ওই দক্ষতা মুলক প্রশিক্ষণ প্রদান করা হয়।

আগামী ১২ অক্টোবর কলারোয়ায় নারীদের ৪৫ দিনের সেলাই মেশিন প্রশিক্ষণ কার্যক্রম শেষে মটস’র পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হবে বলে এনজিও সূত্রে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ