বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নৌকা প্রতীকের মনোনয়ন জমা দিলেন ভিপি মোরশেদ

আসন্ন ৫ম ধাপে আগামী ৫ জানুয়ারী সারাদেশে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন।

বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন লাভ করে আজ ৯ ডিসেম্বর শেষ দিনে সাতক্ষীরার কলারোয়ায় নৌকা প্রতীকের মনোনয়ন জমা দিলেন ভিপি মোরশেদ।

তিনি এর আগে ২ বার নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। সর্বশেষ ২০২০ সালে কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদের মৃত্যুজনিত কারনে উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। এবারও জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন হয়ে নৌকা প্রতীক প্রাপ্ত হয়ে ৯ ডিসেম্বর শেষ দিনে ৩ হাজারের অধিক আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র দিয়েছেন কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাসের নিকট।

মনোনয়ন জমা দেওয়ার সময় তার সাথে ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কলারোয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এম এ কালাম, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মনোনয়ন জমা দেওয়া শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বলেন- আগামী ৫ জানুয়ারীর নির্বাচনে এবারও কেরালকাতা ইউনিয়নে ভিপি মোরশেদ বিপুল ভোটে জয়ী হবে তার জলন্ত প্রমান আজকের এই কয়েক হাজার ভোটার সমর্থকদের উপস্থিতি।

নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ভিপি মোরশেদ দলের দূর্দিনে সাতক্ষীরা জেলা সহ কলারোয়া উপজেলা, কলেজ ছাত্রলীগ, যুবলীগের সভাপতি সহ বিভিন্ন দায়িত্বে ছিলেন, কলারোয়া সরকারী কলেজ সংসদের নির্বাচিত ভিপি ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ কলারোয়া উপজেলা শাখার সাংগাঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে সহসভাপতি দায়িত্বে আছেন। বিগত ১১ সালে ও ২০২০ সালে কেরালকাতা ইউনিয়ন পরিষদের নির্বাচিত নৌকা প্রতীকের চেয়ারম্যান ছিলেন।

তিনি তৃতীয় মেয়াদে বিপুল ভোটে নৌকা প্রতীকের চেয়ারম্যান নির্বাচিত হয়ে শেখ হাসিনার আস্থা অর্জন করতে চান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!