বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পল্লী প্রাণী চিকিৎসক এ্যাসোসিয়েশনের অভিষেক

সাতক্ষীরার কলারোয়ায় পল্লী প্রাণী চিকিৎসক এ্যাসোসিয়েশনের নব-গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করে নতুন প্রতিষ্ঠিত এ সংগঠনটি।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

আগামি জুলাই মাসে উপজেলার প্রান্তিক পর্যায়ের পল্লী প্রাণী চিকিৎসকদের নিয়ে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ঘোষনা দিয়ে উপজেলা চেয়ারম্যান লাল্টু বলেন, ‘আগে মনে করা হতো ভারত থেকে গরু বা গরুর মাংসা না আসলে আমাদের চলবে না, এখন তো গরু আসে না, এতে আমাদের আরো ভালো চলছে। কারণ স্থানীয় খামারী ও যারা গরু লালন-পালন করেন তারা উপকৃত হচ্ছেন। এমনকি বাংলাদেশ থেকে গরুর মাংস বিদেশে রপ্তানি হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘গরু-ছাগলসহ গবাদী পশু লালন-পালনের মাধ্যমে অনেকেই আজ স্বাবলম্বী। তাদের পাশে সরকার ছিলো, থাকবে।’

পরে তিনি ইউনুস আলীকে সভাপতি ও আলী হোসেনকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক এ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষনা করেন।

আয়োজক কমিটির সভাপতি ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠান বিশেষ আলোচক ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ মো. আবু নসর।

বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শেখ মোসলেম আহমেদ, সাতক্ষীরা জজ কোর্টের আইনজীবী এডভোকেট আব্দুল্লাহ আল হাবিব, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, অবসরপ্রাপ্ত সাব-এসিসট্যান্ট লাইভস্টক অফিসার আকবর আলী ও আসাদ আলী, ভেট ফারিয়ার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলো কলারোয়া নিউজ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক এ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক সাংবাদিক এমএ মাসুদ রানা।

পরে বিশেষ দোয়ানুষ্ঠান পরিচালনা করেন হাফেজ সুলতান মাহমুদ।

এসময় উপজেলার সকল এলাকায় প্রাণী চিকিৎসাসেবায় নিয়োজিত ১০৭ জন পল্লীডাক্তা এ্যাসোসিয়েশনের ফরম পূরণ করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে এইচএসসি পাশ ৩৭জন, বিএ পাশ ৩৩জন ও এমএ পাশ ৩৫জন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!