শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ ইউপি সদস্যের

কলারোয়ার ১নং জয়নগর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পের ঘরের ভীতের মাটি ভরাটের টাকা পরিশোধের জন্য নতুন প্রকল্প দিয়ে কাজ না করে টাকা উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগে সংবাদ সন্মেলন করেছেন এক ইউপি সদস্য।

বৃহস্পতিবার দুপুরে কলারোয়া প্রেসক্লাবে ওই সংবাদ সন্মেলন করেন জয়নগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য বজলুর রহমান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রথম ধাপে ১০টি ও পরে দ্বিতীয় ধাপে ৭টি সহ মোট ১৭টি ঘর তৈরী করা হয়। আমি ওই ওয়ার্ডের ইউপি সদস্য হওয়ায় আমাকে প্রথম ধাপের দশটি ঘরের ভিত ভরাট করার দায়িত্ব দেন সাবেক ইউএনও মৌসুমী জেরিন কান্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুলতানা জাহান। সে মোতাবেক আমি মাটি ভরাট করে দেয়। কিন্তু কাজের বিল চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুলতানা জাহান আমাকে বলেন- আমি ওখানে নতুন প্রকল্প দেবো, তারপর বিল পাবেন। এর পরে আশ্রয়ন প্রকল্পের অধিনে ২০২০-২০২১ অর্থ বছরে খোদ্দ বাটরা ভূমিহীনদের আবাসনে নিচু অংশের মাটি ভরাট প্রকল্পের অনুকুলে ৬২ হাজার টাকা ও জয়নগর খালের ধারে রাস্তা সংস্কার প্রকল্পের অনুকূলে ৬২ হাজার ৪০০ টাকা বরাদ্দ হয়। আমি দু’টি কাজের প্রকল্পের সেক্রেটারী ছিলাম। সেই টাকা বরাদ্দের পর গত ৩০ জুন তারিখে আমার পাওনা বাবদ পিআইও মহোদয়ের কাছে টাকা চাইলে পিআইও বলেন- টাকা আমি প্রকল্প সভাপতি জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবুর কাছে দিয়ে দিয়েছি।
তখন আবার চেয়ারম্যানের কাছে চাইলে চেয়ারম্যান বলেন- টাকা তুলে আমি পিআইও সাহেবের কাছে দিয়ে দিয়েছি। এরপর হতে পিআইও সাহেবের কাছে হাটতে হাটতে তিন চার দিন পরে সাক্ষাতে পিআইও সাহেব আমাকে টাকা না দিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকেন। এছাড়াও ৪টি প্রকল্পের কাজ না করে সেখান থেকে টাকা উত্তোলন করেন পিআইও।’
ইউপি সদস্য আরো বলেন, ‘সেই ৪টি প্রকল্পের কাজ করানোর জন্য অনুরোধ করাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের জেরে গত ১০ আগস্ট দৈনিক পত্রদূত পত্রিকা ও ১১ আগস্ট দৈনিক কালের চিত্র পত্রিকায় কলারোয়া মেম্বরের বিরুদ্ধে আর্থিক সুবিধা গ্রহনের অভিযোগ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এ ব্যাপারে কলারোয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের (পিআইও) সুলতানা জাহানের মোবাইল ফোনে একাধিকবার রিং করা হলেও সেটা রিসিভ না হওয়ার কারনে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত