শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় পৃথক দুটি প্রীতি ক্রিকেট ম্যাচে তালাকে হারিয়ে কলারোয়ার জয়

কলারোয়ায় পৃথক দুটি প্রীতি ক্রিকেট ম্যাচে তালাকে হারিয়ে কলারোয়া জয়লাভ করেছে। ১ম ম্যাচে তালা উপজেলার শুভাষিনী জুনিয়র একাদশকে ৬৭রানে হারায় কলারোয়ার ক্রিকেট একাডেমীর জুনিয়র দল। ২য় খেলায় শুভাষিনীর সিনিয়র দলকে ৫৪রানে পরাজিত করে কলারোয়ার সিনিয়র দল।

সোমবার (১২অক্টোবর) সকালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ১ম খেলায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় তালার শুভাষিনী ক্রিকেট একাডেমী জুনিয়র। কলারোয়া ক্রিকেট একাডেমী ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮উইকেট হারিয়ে ১৬০রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অপি ৫৩বলে ৬০রান অপরাজিত, সুলতান ২৭বলে ৩৭রান করেন।

বোলিংয়ে তালার শুভাষিনী ক্রিকেট একাডেমির রাকিব ৪ ওভারে ২৩রান দিয়ে ৩উইকেট ও শামিউল ৪ ওভারে ২৩রান দিয়ে ৩টি উইকেট লাভ করেন।

তালার শুভাষিনী ক্রিকেট একাডেমী ১৬১রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৬ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ৯৩ রান করেন।
দলের পক্ষে শামিউল ২৮বলে ২০রান করেন। ফলে কলারোয়া জুনিয়র ক্রিকেট একাডেমী ৬৭রানের জয়লাভ করে।

দুপুরে ২য় খেলায় তালার শুভাষিনী ক্রিকেট একাডেমী সিনিয়র টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। কলারোয়া ক্রিকেট একাডেমী সিনিয়র ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫টি উইকেট হারিয়ে ১৮৪রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সাজিদুল করিম তপু ৪৪বলে ৭৪রানে অপরাজিত, আকতার ৩৩বলে ৪৪রান করেন।

বোলিংয়ে তালার শুভাষিনী ক্রিকেট একাডেমির আফজাল ৪ ওভারে ২২রান দিয়ে ২উইকেট ও মিলন ৪ ওভারে ৪৭রান দিয়ে ২টি উইকেট লাভ করেন।

তালার শুভাষিনী ক্রিকেট একাডেমী ১৮৫রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৮ ওভার ৫বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১৩০ রান করতে সক্ষম হয়।
দলের পক্ষে অহিদ ২৮বলে ৪১রান করেন ও মিরাজ ১৪বলে ১৯রান করেন।

বোলিংয়ে কলারোয়া ক্রিকেট একাডেমীর পক্ষে জাহাঙ্গীর ৪ ওভারে ১০রান দিয়ে ৪উইকেট এবং শাহআলম ৪ ওভারে ১৮রান দিয়ে ৩টি উইকেট লাভ করেন।

ফলে ৫৪রানের জয় পায় কলারোয়া ক্রিকেট একাডেমী।

স্কোরারের দায়িত্ব পালন করেন গৌতম দাশ।

ম্যাচটি পরিচালনা করেন শাওন, মেহেদী, কাজল ও রাকিব।

বুধবার (১৪অক্টোবর) সকালে সাতক্ষীরা ক্রিকেট একাদশ বনাম কলারোয়া ক্রিকেট একাডেমী পরস্পর মোকাবেলা করবে বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা