বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রাণীসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণী

সাতক্ষীরার কলারোয়ায় প্রাণীসম্পদ প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলা প্রাণীসম্পদ অফিস চত্বরে দিনব্যাপী ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘পুষ্টি মেধা, দারিদ্র বিমোচন, প্রাণীসম্পদ প্রদর্শনীর আয়োজন’- শৗর্ষক প্রতিপাদ্যে ওই প্রদর্শনীর ৫০টি স্টলে বিভিন্ন প্রজাতির দুগ্ধবতী গাভি, ছাগল, ভেড়া, মুরগি ও খরগোশসহ অন্যান্য প্রাণীর দেখা মেলে।

উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেভেটেনারী হাসপাতালের আয়োজিত এবং প্রাণী সম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের সহযোগীতায় এবারই এমন প্রদর্শনী অনুষ্ঠিত হলো। উপস্থিত অতিথি ও আগত জনসাধারণ ঘুরে ঘুরে দেখেন স্টলগুলো।

প্রদর্শনীতে অংশ গ্রহনকারী খামারীদের কয়েকটি ক্যাটাগরীতে পুরষ্কার ও সনদ প্রদান করা হয়। এতে দুগ্ধবতী গাভী স্টল প্রথম স্থান দখল করে ৫হাজার টাকা পুরষ্কার ও সনদ প্রাপ্ত হয়। এছাড়াও অন্যান্য স্টলকেও সান্তনা পুরস্কার ও সনদ দেয়া হয়।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্তর অমল কুমার সরকার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) হাফিজুর রহমান, কলারোয়া হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার গাজী আশিক বাহার, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, প্রাণিসম্পদ অফিসের ভেটেনারী সার্জন (ভিএস) সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলার প্রান্তিক পর্যায়ের অনেক পশু তথা প্রাণি খামারি উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক

সাতক্ষীরার কলারোয়ায় অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকি ও সাইড কভারের মধ্যে বিশেষভাবেবিস্তারিত পড়ুন

কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর পক্ষ থেকে কলারোয়ারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত