মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রয়াত শিক্ষক নেতা শেখ আমানুল্যাহ’র ৭ম মৃত্যু বার্ষিকী পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা

প্রয়াত ভাষা সৈনিক, কিংবদন্তী শিক্ষক নেতা আলহাজ্ব শেখ আমানুল্যাহ’র ৭ম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

কলারোয়া মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে শুক্রবার (২৮আগস্ট) সন্ধ্যায় সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান।

প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা, কপাই সাবেক সভাপতি শিক্ষক নেতা অধ্যাপক আবুল খায়ের, শিক্ষক নেতা প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বদরুজ্জামান, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক আব্দুর রকিব, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, শহিদুল ইসলাম, শামছুর রহমান লাল্টু, আব্দুল জলিলসহ শিক্ষক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, প্রস্তুতি সভায় আগামি ৩১ আগস্ট সোমবার ভাষা সৈনিক ও শিক্ষক নেতা আলহাজ্ব শেখ আমানুল্যাহ’র ৭ম মৃত্যু বার্ষিকীতে ঝাঁপাঘাট গ্রামে মরহুমের কবরে সকাল ৯টায় পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেন, দোয়া অনুষ্ঠান ও সন্ধ্যা ৭টায় কলারোয়া উপজেলা বেসরকারি শিক্ষক সমিতির কার্যালয়ে স্মরণ সভার আয়োজন করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু