বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় প্রয়াত সাবেক এমপির রুহের মাগফিরাতে দোয়ানুষ্ঠান ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক কলারোয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত বিএম নজরুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রি বিতরণ করা হয়েছে।

বৃহষ্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘ ওই অনুষ্ঠানের আয়োজন করে।

কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ৩ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে আসন্ন ঈদ উপলক্ষে বিভিন্ন সামগ্রি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা।

প্রধান অতিথি ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব মো. আবু নসর।

প্রধান আলোচক ছিলেন পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এডভোকেট শেখ কামাল রেজা।

বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ প্রমুখ।
এসময় আয়োজক সংগঠনের সভাপতি আফজাল ফুয়াদ অভি, সাধারণ সম্পাদক নিয়াজ মোরশেদ লাল্টু সাংবাদিক ফারুক হোসেন রাজসহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন থানা মসজিদের খতিব প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক মিলন।

এদিকে, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মো. নজরুল ইসলামকে সাতক্ষীরায় গিয়ে ফুলেল শুভেচ্ছা জানায় কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘের নেতৃবৃন্দ।

ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার হিজলদী মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা