শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিএনপি নেতা সাবেক এমপি হাবিবের সাথে মতবিনিময় ছাত্রদলের

বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সাথে মতবিনিময় করেছেন কলারোয়া সরকারি কলেজ ও শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।

শুক্রবার রাতে কলারোয়া উপজেলা মোড়স্থ সাবেক এমপি হাবিবের বাসভবনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সেসময় বিএনপি নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান ছাত্রদল নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘দলকে সুসংগঠিত রাখতে ছাত্রদল নেতাকর্মীদের সুশৃংখল থাকতে হবে। প্রান্তিক মানুষের সাথে ভালো আচরণের মাধ্যমে তাদের ভালোবাসা নিয়ে বিএনপি’কে আরো জনপ্রিয় করে তুলতে হবে।’
আগামি আন্দোলন সংগ্রামে ছাত্রদল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের আহবান জানান সাবেক এমপি হাবিব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ.সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দীন, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক আশরাফ হোসেন, কলারোয়া পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, উপজেলা যুবদল সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি তাওফিকুর রহমান সনজু, বর্তমান আহবায়ক শাহাজালাল আহম্মেদ সাজু, সদস্য-সচিব জাহাঙ্গীর হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল, সদস্য সচিব সোহেল, কলারোয়া সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির আহবায়ক সুজন হোসেন ফারুক, যুগ্ম আহবায়ক ফায়সাল হোসেন, আকাশ, সদস্য সচিব তাইফুর রহমান সৈকত, শেখ আমানুল্লাহ কলেজ ছাত্রদলের আহবায়ক আব্দুর রহিম সুজন, সদস্য সচিব আলামীন হোসেন, ছাত্রদল নেতা আলমগীর কবির, সোহাগ হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন