বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিদায়ী ও নবাগত দুই স্বাস্থ্য কর্মকর্তাকে সংবর্ধনা

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিদায়ী ও নবাগত দুই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (২ এপ্রিল) স্বাস্থ্য কমপ্লেক্সের সেমিনার কক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে বদলিজনিত কারণে ডাক্তার জিয়াউর রহমানকে বিদায়ী ও নতুন যোগ দেয়া ডাক্তার মাহবুবর রহমান সান্টুকে আগমনী সংবর্ধনা দেয়া হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের কর্মরতরা এ সংবর্ধনার আয়োজন করেন।

সংবর্ধিত ব্যক্তিদের ফুলেল শুভেচ্ছার পাশাপাশি সম্মাননা ক্রেস্ট, মুসলিম শরীফ, বোখারী শরীফ ইত্যাদি উপহার দেয়া হয়।

অনুষ্ঠানে আবেগাপ্লুত ও নানান স্মৃতিময় বক্তব্য রাখেন বিদায়ী ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান।
তিনি বলেন, ‘আমি কলারোয়ায় যোগদানের কিছুদিনের মধ্যেই মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়। এখানে কর্মরত ২ বছরে মূলত করোনা প্রতিরোধে নানান কর্মযজ্ঞতায় ব্যস্ত থাকতে হয়েছে। সকলের সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্য বিভাগের অবকাঠামোগত, চিকিৎসাসেবা ও অন্যান্য বিষয়গুলো পরিবর্ধন-পরিমার্জনের চেষ্টা করেছি।’

নবাগত ইউএইচ এন্ড এফপিও মাহবুবর রহমান সান্টুর সভাপতিত্বে ও মেডিকেল অফিসার (এমওডিসি- রোগ নিয়ন্ত্রণ) ডাক্তার গাজী আশিক বাহারের সঞ্চালনায় অনুষ্ঠানে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, ডাক্তার রনজিত হালদার, নার্স শামিমা আক্তার, ল্যাব টেকনিশিয়ান আল মামুন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পিয়াস কুমার দাস, স্বাস্থ্য পরিদর্শক নূর মোহাম্মদ, সহকারী পরিদর্শক গোলাম সরোয়ার, সেলিম রেজা প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় অন্যান্য সহকারী স্বাস্থ্য পরিদর্শক, নার্স, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অতিসম্প্রতি কলারোয়া থেকে শ্যামনগরে যোগদান করেছেন ডাক্তার জিয়াউর রহমান ও সাতক্ষীরা থেকে কলারোয়ায় যোগদান করেছেন ডাক্তার মাহবুবর রহমান সান্টু।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান