রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শনে ইউএনও, মাস্ক বিতরণ

কলারোয়ায় বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরীন কান্তা।

‘আমার মাস্ক, আমার সুরক্ষা’-স্লোগানে রবিবার (৬ ডিসেম্বর) বেলা ৩টার দিকে ইউএনও মৌসুমী জেরীন কান্তা উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের বেলি দাসপাড়াসহ বিভিন্ন স্থানে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানা নিশ্চিত করতে উপস্থিত সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মনিরুল ইসলামসহ ইউপি সদস্য ও এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

ইউএনও মৌসুমী জেরীন কান্তা জানান, ‘শীত মৌসুমে কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। সেজন্য সকলকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়।’

এর আগে তিনি কেঁড়াগাছি ইউনিয়নের ৪০ দিনের কর্মসূচির কাজ, সোনাবাড়িয়া ইউনিয়নে এলজিএসপি’র রাস্তার কাজসহ সোনাবাড়িয়া ও জয়নগর ইউনিয়নের ‘ক’ শ্রেণীর ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত