বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিভিন্ন শারদীয় দূর্গা পূজা মন্ডপে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে এসপি কাজী মনিরুজ্জামন

কলারোয়ায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। শুভ মহা নবমীর পূর্নলগ্ন মঙ্গলবার( ৪ অক্টোবর) সন্ধ্যায় পৌরসভাধীন তুলশিডাঙ্গা ঘোষ পাড়া, সোনাবাড়িয়া শ্যামসুন্দর পূজা মন্ডপসহ একাধিক মন্ডপ পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার( এসপি) কাজী মনিরুজ্জামান (পিপিএম বার) উৎসবমুখর পরিবেশে আনন্দ প্রকাশ করে বলেন, অসম্প্রাদায়িক বাংলাদেশ গড়তে ধর্ম যার যার’ উৎসব সবার’ এই মতে বিশ্বাসী হয়ে সকল ধর্ম, বর্ণের মানুষকে সৌহার্দ্য পূর্ন পরিবেশে বসবাস করার আহবান জানান।

তিনি আইনশৃংখলা সম্মুন্নত রাখার প্রত্যয়ে সরকারি সকল নির্দেশনা মেনে উৎসবের আনন্দে মুখরিত হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। সব শেষে তিনি জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সনাতন ধর্মালম্বী সহ মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রানিত সকলকে শারদীয় শুভেচ্ছা জানান।

পৃথক পৃথক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন) সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার (অপস এন্ড ক্রাইম) আতিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, সাতক্ষীরা জেলার ডিআইও-১ মোহাম্মদ জাহিদ হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ’লীগ সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, সাতক্ষীরা ওসি ডিবি বাবলুর রহমান, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, পুলিশ পরিদর্শক ( তদন্ত) হাফিজুর রহমান, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, সনাতন ধর্মীয় নেতা সিদ্ধেশ্বর চক্রবর্তী, সন্তোষ কুমার পাল, রনোজিৎ কুমার ঘোষ সহ ধর্মীয় নেতৃবৃন্দ ও সূধিজন।

একই রকম সংবাদ সমূহ

মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস

সাতক্ষীরার কলারোয়ায় দিনব্যাপী কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা