সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বৃষ্টিতে স্বস্তি মিলেছে জনজীবন আর ফসলী ক্ষেতে

কলারোয়া সহ সারা দেশে টানা দাবদাহের পর মঙ্গলবার বৃষ্টির দেখা মিলেছে। অসহ্য গরমের পর বহুল প্রত্যাশিত এই বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে।
রোজাদার কিছুটা কষ্ট লাঘব হয়েছে।
ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও মানুষকে বৃষ্টির ছবি পোস্ট করতে দেখা গেছে।

কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড়ও হয়েছে। এতে গরমও কমে এসেছে।

এদিকে টানা তাপপ্রবাহের পর মাঝ বৈশাখে ঝড়ো হাওয়াসহ বজ্র্য বৃষ্টি হবে বলে আগেই আভাস দিয়েছিল আবহাওয়া অধিদফতর।

এ বছর বৈশাখের শুরুটা বৃষ্টিহীন যাচ্ছিল। গত মার্চ থেকে এ পর্যন্ত দেশজুড়ে তৃতীয় তাপপ্রবাহ বইছে। প্রচণ্ড গরমে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। এ অবস্থায় এক পশলা বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে। বৃষ্টির পর কলারোয়ার আবহাওয়া শীতল হয়েছে।

কলারোয়ার বিভিন্ন এলাকায় জনজীবনের সাথে স্বস্তি মিলেছে ফসলী মাঠের নানান সবজি চাষে। কৃষকের মুখে হাসি ফুটেছে। তবে যাদের ইরি বোরো মৌসুমের ধান মাঠে কেটে রাখা অবস্থায় আছে সেগুলো ভিজে গেছে।

জানা গেছে, বেশিরভাগ কৃষকের ধান বাড়িতে আনা হলেও কিছু সংখ্যাক কৃষকের ধান মাঠে রয়েছে।

তবে ধানের আংশিক ক্ষতি হলেও মাঠে অন্যান্য ফসলের জন্য বৃষ্টি উপকার বয়ে এনেছে বলে কৃষকরা জানান। পাট, সবজি, পান বরোজ সহ অন্যান্য ফসলের জন্য বৃষ্টি আর্শিবাদ বয়ে এনেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু