সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মহিলাসহ ৮ ব্যক্তি গ্রেপ্তার, গাঁজা উদ্ধার

কলারোয়ায় পৃথক অভিযানে মাদক ব্যবসায়ীসহ ওয়ারেন্ট ভূক্ত ৮ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে গাঁজাসহ ৪ জন মাদক ব্যবসায়ী ও ৪ জন ওয়ারেন্ট ভূক্ত আসামি রয়েছে।

থানা সূত্র জানায়, পুলিশের পৃথক টিম বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত (১৬ ও ১৭ সেপ্টেম্বর) অভিযান পরিচালনা করে ৭ শত গ্রাম গাঁজাসহ রঘুনাথপুর গ্রামের ইসমাইল মোড়লের ছেলে ইছাক মোড়ল (৪০) ও বাকসা গ্রামের শুকুর আলীর ছেলে আব্দুর রহিম (৩০) কে, ৫ শত গ্রাম গাঁজাসহ ঝাঁপাঘাট গ্রামের আব্দুর রশিদের ছেলে মেহেদী হাসান পলাশ (২৭) ও সোনাবাড়িয়া গ্রামের মৃত বাছের আলীর মেয়ে হামিদা খাতুন (৩৫)কে গ্রেপ্তার করে।

অপরদিকে, ওয়ারেন্টভূক্ত আসামি গদখালী গ্রামের মৃত মোখলেছুর গাজী ছেলে রফিক ওরফে রাঙ্গা (২২), আলাইপুর গ্রামের মৃত অমেদ আলী খান এর ছেলে আবু তালেব খান, শুভংকরকাটি গ্রামের আজিয়ার রহমানের ছেলে ইসমাইল ও সোনাবাড়িয়া গ্রামের আতিয়ার বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস কে আটক করেছে পুলিশ।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের বৃহস্পতিবার সাতক্ষীরা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী

দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি