মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মানব পাচার প্রতিরোধে সংলাপ

কলারোয়ায় মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য আইন প্রয়োগকারী সংস্থা এবং মিডিয়ার সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে কলারোয়া উপজেলা অডিটরিয়ামে ওই সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে আইন ও অধিকারের আলোকে মানব পাচারের শাস্তি (মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ অনুযায়ী) নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, ‘মানব পাচার অহরহ হলেও পর্যাপ্ত মামলা রুজু হয় না বলে মানব পাচারকারীরা ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে এবং প্রতিরোধ করাও কষ্টকর হয়ে পড়ছে। মানব পাচার প্রতিরোধে এর কুফল নিয়ে প্রচার, প্রচারনা, আলোচনা সভা, উঠান বৈঠকের মাধ্যমে তৃনমূল পর্যায়ের সকলকে সচেতন করতে হবে।’

এনজিও সংস্থা সিডাব্লিউসিএসের বাস্তবায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় আয়োজিত সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শেখ মোসলেম আহমেদ, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন শাহা, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ সোহেল রানা, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান, সীমান্তের বিজিবি ক্যাম্প কমান্ডারগণসহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ ও সাংবাদিকরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক

কলারোয়ায় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন জাতীয় তরুন সংঘের নতুন কার্যনির্বাাহী কমিটি গঠন করাবিস্তারিত পড়ুন

  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নিরাপদ মৎস্য চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত